News Flash

  • Home
  • Uncategorized
  • ছ’মাসে দেশে ২২ লক্ষ কর্মসংস্থান, জানাল ইপিএফও-র তথ্য
Image

ছ’মাসে দেশে ২২ লক্ষ কর্মসংস্থান, জানাল ইপিএফও-র তথ্য

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি. স.): গত ছ’মাসে দেশ জুড়ে ২২ লক্ষ কর্মসংস্থান হয়েছে। আর এই তথ্য স্বাভাবিকভাবেই অনেকটা এগিয়ে দিয়েছে মোদী সরকারকে। সম্প্রতি ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন’ বা ইপিএফও-র দেওয়া তথ্য ধরে উঠে এল সেই সুখবর।
তাদের দেওয়া তথ্য বলছে, এনপিএস (ন্যাশনাল পেনশন স্কিম)-এ ২০১৮-র ফেব্রুয়ারি পর্যন্ত এই হিসেব পাওয়া গিয়েছে। ইপিএফও-র রিপোর্ট বলছে, অন্তত ৩১ লক্ষ কর্মী ইপিএফও অ্যাকাউন্ট খুলেছেন। এদের মধ্যে ১৮.৫ লক্ষের বয়স ১৮ থেকে ২৫ বছর। তারা নতুন চাকরিতে যোগ দিয়েছেন বলে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, ন্যাশনাল পেনশন স্কিমের ডেটা বলছে, সাড়ে তিন লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী নতুন অ্যাকাউন্ট খুলেছেন। এই দুইয়ের তথ্য মিলিয়ে হিসেব করে দেখা যাচ্ছে ফেব্রুয়ারির আগে ছ’মাসে মোট ২২ লক্ষ মানুষ নতুন চাকরি পেয়েছেন।
ধর্ষণ থেকে মূল্যবৃদ্ধি। একাধিক ইস্যুতে বিরোধীদের কাছে বিপাকে পড়েছে মোদী সরকার। কথায় কথায় আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা। এসবরে মাঝে অবশেষে সুখবর মোদী সরকারের জন্য। ইপিএফও ও এনপিএস বাদে ‘এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন বা ইএসআইসি-ও কর্মসংস্থান সংক্রান্ত তথ্য দিয়েছে। তবে এই সংস্থার সঙ্গে যেহেতু আধার লিংক করা হয় না, তাই সেটিকে এই হিসেবের মধ্যে ধরা হয়নি।
ইএসআইসি-র দেওয়া ডেটা বলছে, ১৮ থেকে ২৫ বছর বয়সী ৮.৩ লক্ষ মানুষ এই সংস্থার অধীনে বীমা পেয়েছেন ওই ছ’মাসে। এরাও নতুন চাকরি পেয়েছেন বলে ধরে নেওয়া যেতে পারে। অর্থাৎ, সব মিলিয়ে মাস ছয়েকে অন্তত ৩০ হাজার চাকরি হয়েছে বলেই ধরা হচ্ছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top