News Flash

  • Home
  • Uncategorized
  • সুকমায় আবারও মাওবাদী হামলা, শহিদ সিআরপিএফ অফিসার
Image

সুকমায় আবারও মাওবাদী হামলা, শহিদ সিআরপিএফ অফিসার

রায়পুর, ২১ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় মাওবাদী হামলায় প্রাণ হারালেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন অফিসার| শহিদ সিআরপিএফ অফিসারের নাম হল, অনিল কুমার মৌর্য্য| সিআরপিএফ সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) অনিল কুমার মৌর্য্য-র বাড়ি মধ্যপ্রদেশে|
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (দক্ষিণ বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় সুকমা জেলার কিস্তরাম ক্যাম্পের সন্নিকটে (রায়পুর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে) ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে কিস্তরাম ক্যাম্পের সন্নিকটে তল্লাশি অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ২১২ ব্যাটেলিয়ন, ২০৮ কোবরা বাহিনী এবং ছত্তিশগড় পুলিশের যৌথবাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে যোগ্য ফিরিয়ে দিয়েছেন যৌথ বাহিনীর জওয়ারাও| কিন্তু, দুঃসংবাদ হল, মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) অনিল কুমার মৌর্য্য|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top