News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিয়া মগের মৃত্যু রহস্য উন্মোচনে সিট’র তদন্ত
Image

সুপ্রিয়া মগের মৃত্যু রহস্য উন্মোচনে সিট’র তদন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ বাইখোঁড়ায় মাধ্যমিক পরীক্ষার্থী সুপ্রিয়া মগের মৃত্যু রহস্য উন্মোচনের জন্য সিট তদন্ত শুরু করে দিয়েছে৷ এডিজিপি এসএস চতুর্বেদি নিজে এই তদন্তকারী দলের নেতৃত্ব দিচ্ছেন৷ তিনি বাইখোঁড়ায় গিয়ে বিভিন্ন লোকের সাথে কথা বলছেন দফায় দফায়৷ নতুন সরকার গঠিত হওয়ার পর সিট তদন্ত শুরু করায় বাইখোঁড়াবাসীর পাশাপাশি প্রয়াতার পরিবারের লোকজনও সন্তোষ প্রকাশ করেছেন৷ তাদের বক্তব্য অবিলম্বে এই মৃত্যুর রহস্য উন্মোচন হবে৷ যদি খুনের ঘটনা ঘটে থাকে তাহলেও প্রকৃত দোষীরা পুলিশের জালে আসবে৷
প্রসঙ্গত, গত অক্টোবরে বাইখোঁড়াতে সুপ্রিয়া মগ নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়৷ যদিও পুলিশের প্রাথমিক দাবি ছিল এটি একটি আত্মহত্যার ঘটনা৷ কিন্তু, বাইখোঁড়র জনগণ তা আত্মহত্যা বলে মানতে নারাজ৷ এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে অভিযোগ উঠেছিল৷ যদিও পুলিশ আজ পর্যন্ত সুপ্রিয়া মগের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করেনি৷ বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন দাবি উঠেছিল সিবিআই তদন্তের৷ তখন বিজেপি বলেছিল ক্ষমতায় আসলে তদন্ত হবে সিট দিয়ে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top