News Flash

  • Home
  • Uncategorized
  • নাইজেরিয়ায় জলদস্যুদের হাতে অপহৃত ভারতীয় ৭৩ দিন পর মুক্ত
Image

নাইজেরিয়ায় জলদস্যুদের হাতে অপহৃত ভারতীয় ৭৩ দিন পর মুক্ত

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.) : নাইজেরিয়ায় জলদস্যুদের হাতে অপহৃত ভারতীয় ৭৩ দিন পর মুক্তি পেলেন। হিমাচল প্রদেশের পালমপুরের বাসিন্দা অজয় কুমার। কর্মসূত্রে নাইজেরিয়া গেলে জলদস্যুদের হাতে অপহৃত হন তিনি। দীর্ঘ প্রায় আড়াই মাস পরে অবশেষে তিনি মুক্তি পেয়ে নিজের বাড়িতে ফিরলেন।
জানা গিয়েছে, অপহৃত অজয় কুমার মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন। হিমাচল প্রদেশের কানগ্রা জেলায় অজয় দীর্ঘদিন পর রবিবার বাড়িতে ফিরেছেন। বাড়ি ফিরে ৭৩ দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান অজয়। তিনি জানিয়েছেন, অপহৃত সকলকে একটা শিবিরের মধ্যে রাখা হয়েছিল। সারাদিনে একবার খেতে দেওয়া হত। তাও আবার অল্প একটু ম্যাগি। ওইভাবেই কেটেছে বন্দিদশার ৭৩ দিন। অজয় সহ নাইজেরিয়ায় আটক তিনজনের মুক্তির খবর জানান কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। একই সঙ্গে অপহৃতদের মুক্তির পিছনে অক্লান্ত পরিশ্রম করে নাইজেরিয়ার ভারতীয় দূত বিএন রেড্ডিকেও ধন্যবাদ জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
অজয় অবশ্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায়, “ভগবান এবং প্রশাসনের উপরে আমার পুর্ণ আস্থা ছিল। জানতাম আমি ঠিক বাড়ি ফিরতে পারব।”
অজয়ের সঙ্গে বাড়ি ফিরেছেন সুশীল কুমার এবং পঙ্কজ কুমার। এরা সকলেই একই এলাকার বাসিন্দা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top