News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম থেকে বেড়িয়ে আসে ছেড়া টাকা
Image

এটিএম থেকে বেড়িয়ে আসে ছেড়া টাকা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১০ এপ্রিল৷৷ মঙ্গলবার মধুপুর স্টেট ব্যাঙ্কের এটিএম এ টাকা তুলতে এসে হয়রানী হচ্ছে গ্রাহকরা৷ জানা যায়, তাপস চৌধুরী (১৭) নামে যুবক সেই এটিএম থেকে টাকা তুলতে আসে৷ তাপস এটি এম থেকে এক হাজার টাকা তুলে৷ দুইটি পাচশত টাকার নোট৷ নোট দুইটি ছেড়া৷ একটু পরে আবার কয়েক জন মহিলা এই এটিএম থেকে টাকা তুলতে আসে৷ তাদের ও সেই একই রকম পাঁচশত টাকা নোট গুলি ছেড়া এটিএম থেকে বেড়িয়ে আসে৷ অসহায় সেই গ্রাহকরা৷ মধুপুর বাজারে বাজার করার জন্য আসে কিন্তু সেই ছেড়া নোটগুলি তো বাজারে চালানো যাচ্ছে না৷ সেখান থেকে চলে যায় মধুপুর গ্রামীন ব্যাঙ্কে কিন্তু ব্যাঙ্কও সেই টাকাগুলি রাখেনি৷ একদিকে চৈত্র মাসের সেই অভাবের তারনায় লোকজন৷ মধুপুরের স্থানীয় লোকরা জানায় মধুপুরের এটিএম থেকে লোকজনেরা ভাল পরিষেবা পাচ্ছে না৷ কখনো কখনো লোকজন এসে এটিএম থেকে টাকা তুলা যাচ্ছে না বলে অভিযোগ৷ এলাকার লোকজন দাবী এই এটিএম থেকে মানুষেরা হয়রানী হচ্ছে৷ এটিএম থেকে গ্রাহকরা ভাল পরিষেবা পাওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী করছে৷ এই ভাবে হয়রানী হচ্ছে গ্রাহকরা আগামী দিন আন্দোলনে বসবে বলে দাবী জানায়৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top