News Flash

  • Home
  • Uncategorized
  • পঁচিশ বছর বামেদের মিছিলে হেটেও শরণ দেববর্মার ভাগ্যে জুটেনি সরকারী ঘর
Image

পঁচিশ বছর বামেদের মিছিলে হেটেও শরণ দেববর্মার ভাগ্যে জুটেনি সরকারী ঘর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ এপ্রিল৷৷ স্বদলীয় কর্মী হয়েও দীর্ঘ ২৫টি বছর কাটাতে হয়েছে ছা-পোষার মতো৷ যাযাবর বললেও ভুল হবেনা৷ ঘরে প্রবেশ করলে দিনে দেখা যায় সূর্য আর রাতে চাঁদের আলো৷ বৃষ্টি হলে অনবরত জল ঘরে প্রবেশ করে৷ এরই মাঝে কাটাতে হয়েছে ২৫ টি বসন্ত৷ পরিবারে বি পি এল কার্ড থাকলেও নেই কোনো সরকারী সহায়তা৷ গভীর বনাঞ্চল থেকে খড়কূট সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করে টাকা দিয়ে চলত এক উপজাতি গিরিবাসীর সংসার৷ বিগত সরকারের কাছে একটি সরকারী ঘর পাওয়ার জন্য বাম নেতাদের দ্বারে দ্বারে যেতে যেতে জুতোর সুখ তলা ক্ষয় প্রাপ্ত হলেও ঘর মেলেনি৷ এমনই হৃদয় বিদারক ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের আঠারমুড়া এডিসি ভিলেজের ৪৩ মাইলে৷ এই ৪৩ মাইল এলাকার বাসিন্দা শরন কুমার দেববর্মা৷ পরিবারটির অবস্থা দিন আনি দিন খাই৷ শরন কুমার দেববর্মা দীর্ঘ ২৫ বছর ধরে সিপিআইএম দলের সমর্থক ছিলেন৷ সিপিআইএম দলের হয়ে মিছিল মিটিংয়েও গিয়েছিলেন৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য৷ ক্ষয়প্রাপ্ত হলেও তার কপালে জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর৷ ভাঙ্গা ও পরিত্যক্ত ঘরে থাকতে হয় শরন কুমার দেববর্মাকে৷ বাম নেতাদের রক্তচক্ষুর ভয়তো ছিলই৷ এই শরন কুমার দেববর্মা এবার রাজ্য প্রশাসনের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য দাবী জানান৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top