নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ এপ্রিল৷৷ কেন্দ্রীয় ডোনার মন্ত্রক কর্তৃক পরিচালিত উত্তর পূর্বাঞ্চলের গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলির কাজ খতিয় দেখতে আজ রাজ্যে আসছেন মন্ত্রী জীতেন্দ্র সিং৷ ডোনার মন্ত্রকের মন্ত্রী শ্রীসিং রাজ্য সফরে এসে গ্রামীন উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজকর্ম সরজমিনে পরিদর্শন
করবেন৷ ডোনার মন্ত্রক থেকে বাম আমলে ত্রিপুরা রাজ্যকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল৷ অভিযোগ উঠেছে সেই টাকা রাজ্যের উন্নয়নে ব্যবহার না করে বাম নেতা মন্ত্রীদের পকেটে চলে গেছে৷ বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও ঘোটালা যে চলছে তা খোদ উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার চোখে ধরা পড়েছে৷ গ্রামীন উন্নয়ন প্রকল্পের কাজকর্ম পরিদর্শন করে চরম অসন্তোষ ব্যক্ত করেন৷ নতুন সরকার নিম্নমানের কাজ কখনই বরদাস্ত করবে না বলে আধিকারিকদের কড়া ভাষায় হুশিয়ারী দেন৷ উপ-মুখ্যমন্ত্রী বলেন ডোনারের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সঠিকভাবে দেওয়া হয়নি তার প্রমান হচ্ছে সিপাহীজলার এই কাজবদলো৷ উন্নয়ন প্রকল্পের সাথে যারা যুক্ত রয়েছে সেই সকল দুর্নীতিকাজ আধিকারিকদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবী ওঠেছে৷
সিপাহীজলা জেলায় বিভিন্ন প্রকল্পের কাজ দেখে অসন্তুষ্ট উপমুখ্যমন্ত্রী
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















