News Flash

  • Home
  • Uncategorized
  • কেদারনাথ মন্দিরের সন্নিকটে ভেঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার, পাইলট সহ আহত ৪
Image

কেদারনাথ মন্দিরের সন্নিকটে ভেঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার, পাইলট সহ আহত ৪

দেহরাদুন, ৩ এপ্রিল (হি.স.): কেদারনাথ মন্দিরের সন্নিকটে অবতরণের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার| চপার দুর্ঘটনায় সামান্য চোট পেয়েছেন পাইলট সহ মোট চারজন যাত্রী| মঙ্গলবার সকাল ৮.১০ মিনিট নাগাদ কেদারনাথ মন্দিরের সন্নিকটে অবস্থিত হেলিপ্যাডে অবতরণের সময় লোহার রেলিংয়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি| চপারটি মাটিতে অবতরণের পরই আগুন ধরে যায়, ফলে ধোঁয়া বেরোতে থাকে| চপার দুর্ঘটনায় সামান্য চোট পেয়েছেন পাইলট সহ মোট চারজন যাত্রী|
ভারতীয় বায়ুসেনার মুখপাত্র জানিয়েছেন, ‘মঙ্গলবার সকাল ৮.১০ মিনিট নাগাদ কেদারনাথ মন্দিরের সন্নিকটে অবস্থিত হেলিপ্যাডে অবতরণের সময় লোহার রেলিংয়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি| মাটিতে আছড়ে পড়ার পরই চপারটিতে আগুন ধরে যায় এবং ধোঁয়া বেরোতে থাকে| চপার দুর্ঘটনায় সামান্য চোট পেয়েছেন পাইলট সহ চারজন যাত্রী| গুপ্তকাশী থেকে কেদারনাথ মন্দিরের সন্নিকটে অবস্থিত হেলিপ্যাডে অবতরণের সময়ই দুর্ঘটনাটি ঘটেছে|’ বায়ুসেনার মুখপাত্র জানিয়েছেন, কী কারণে ভেঙে পড়ল হেলিকপ্টারটি তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top