News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন হদ্রায়, পুলিশী তদন্ত চলছে
Image

গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন হদ্রায়, পুলিশী তদন্ত চলছে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১ এপ্রিল৷৷ ফের বর্বরতার নগ্ণ রূপ প্রকাশ্যে আসল৷ আগরতলায় চন্দ্রপুর টাটা কালীবাড়ির পুণরাবৃত্তি ঘটল গোমতী জেলার কাকড়াবন থানার অধীন হদ্রা গ্রামে৷ এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় বিবস্র করে প্রকাশ্য দিবালোকে নির্যাতন চালালো দুসৃকতিরা৷ ঘটনার জেরে বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে৷ যদিও বিজেপি মহিলা মোর্চা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে৷ নির্যাতনকারী দুই দুসৃকতির বিরুদ্ধে কেঠার শাস্তির দাবীতে সোচ্চার হয়েছে বিজেপি মহিলা মোর্চা সহ এলাকার জনগণ৷ এদিকে, কাকড়াবন থানার পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে৷

শনিবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ হদ্রা এলাকার হঠাৎ চৌমুহনীর বাসিন্দা বিপ্লব কর ওরফে মহাদেব ও সুকান্ত শীল নামে দুই যুবক তাদের সাঙ্গপাঙ্গরা প্রতিবেশী শ্যামল দাসের বাড়িতে যায়৷ পরিকল্পিতভাবে প্রথমে শ্যামল দাসের ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে প্রচন্ড মারধর করে৷ স্বামী ও দুই সন্তানের সামনে সাতাশ বছর বয়সী ঐ গৃহবধূর শরীরের কাপড় টেনে ছিড়ে ফেলে৷ গৃহবধূকে সম্পূর্ণ বিবস্ত্র করে দেয়৷ আর হামলাকারীদের সাঙ্গপাঙ্গরা সেই দৃশ্য উপভোগ করে৷ প্রতিবাদ করতে এলে শ্যামল দাস ও তার দুই সন্তানকে বেধরক মারধর করে৷ ঘটনার পরপরই হামলাকারী যুবকের পরিবারের মহিলারা ঐ গৃহবধূকে চরিত্রহীনা বলে প্রচার শুরু করে দেয়৷ নির্যাতিতার পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে৷ ভয়ে মুখ খুলতে চাইছে না৷ গৃহবধূ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি দলের সক্রিয় কর্মী হিসেবে সংগঠনের কাজকর্ম করেছেন৷ অন্যদিকে হামলাকারী বিপ্লব ও সুকান্ত এলাকায় কট্টার সিপিএম ক্যাডার হিসেবে পরিচিত৷ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তারা গেরুয়া আবির মেখে স্বঘোষিত বিজেপি কর্মী হিসেবে পরিচয় দেয়৷ বহুদিন ধরেই বিপ্লব ও সুকান্তের নজর ছিল ঐ গৃহবধূর উপর৷ নানা সময়ে কুপ্রস্তাবও ঐ গৃহবধূকে দিয়েছে বলে অভিযোগ৷ ঐ মহিলা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল দুপুরে প্রকাশ্যে বিপ্লব ও সুকান্ত বাড়িতে ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করে৷ প্রতিবাদ করতে এলে স্বামীকে মারধর করে৷ এই ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ যদিও নির্যাতিতার পরিবার এই বিষয়ে কাকড়াবন থানায় অভিযোগ জানিয়েছে৷ কিন্তু, পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি৷ অন্যদিকে, নির্যাতিতার পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top