News Flash

  • Home
  • Uncategorized
  • আজ ৩৬ তম আগরতলা বইমেলার উদ্বোধন, এবারের থিম হচ্ছে রাজ্যের বৈচিত্রময় সংসৃকতি ঃ উপ-মুখ্যমন্ত্রী
Image

আজ ৩৬ তম আগরতলা বইমেলার উদ্বোধন, এবারের থিম হচ্ছে রাজ্যের বৈচিত্রময় সংসৃকতি ঃ উপ-মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ এপ্রিল ৷৷ ৩৬তম আগরতলা বইমেলা ২০১৮ আগামী ২ এপ্রিল থেকে আগরতলা শিশু উদ্যানে শুরু হচ্ছে৷ চলবে ১৩ এপ্রিল পর্যন্ত৷

আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপ মুখ্যমন্ত্রী৷ ছবি- নিজস্ব৷

বইমেলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপ মুখ্যমন্ত্রী তথা বইমেলা কমিটির চেয়ারম্যান যীষ্ণু দেববর্মা এবারের বইমেলার যাবতীয় প্রস্তুতির কথা উল্লেখ করে জানান, জ্ঞানের মেলা – প্রাণের মেলা ৩৬তম আগরতলা বইমেলার উদ্বোধন হবে আগামী ২ এপ্রিল৷ বিকেল ৫টায় রাজ্যপাল তথাগত রায় বইমেলার আনুষ্ঠানিক সূচনা করবেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সভাপতিত্বে এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিন্হা ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখিকা তিলোত্তমা মজুমদার৷ সাংবাদিক সম্মেলনে উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা জানান, মিশ্র সংসৃকতির এই রাজ্যে জাতি উপজাতির ঐতিহ্যময় সংসৃকতির আরও প্রসার ও প্রচারের লক্ষ্যে এবারের বইমেলার তিম হচ্ছে রাজ্যের  বৈচিত্রময়য় সংসৃকতি৷ তিনি জানান, এবারের বইমেলা থেকে আরও দুটি নতুন পুরস্কার চালু করা হয়েছে৷ এই দুটো পন্ডিত জীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ইন্টিগ্রেশন পুরস্কার ও কালী কিঙ্কর দেববর্মা স্মৃতি পুরস্কার৷ সামাজিক ক্ষেত্রে বিশেষ আবেদনের জন্য পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ইন্টিগ্রেশন পুরস্কার ও ক্লাসিকেল মিউজেকে বিশেষ অবদানের জন্য কালী কিঙ্কর দেববর্মা স্মৃতি পুরস্কার দেওয়া হবে৷ তাছাড়াও গতবারের ন্যায় অন্যান্য পুরস্কারগুলি থাকবে৷ তিনি আডও বলেন, আগামী দিনে বইমেলাকে আরও বেশি করে আকর্ষনীয় ও উপযোগী করে তোলা হবে৷ বিশেষ করে যুব সম্প্রদায় যাতে বইমেলার প্রতি আরও বেশি আকর্ষিত হয়৷ পাশাপাশি বইকে আরও জনপ্রিয় করে তুলতে উদ্যোগ নেওয়া হবে৷ সাংবাদিক সম্মেলনে উপ মুখ্যমন্ত্রী জানান, বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে৷ তাছাড়া ছুটির দিনে দুপুর ১ টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে৷ এবারের বইমেলাতে মোট ১২৪টি স্টল থাকবে৷ এদের মধ্যে ত্রিপুরা থেকে ৭৬টি, কলকাতা থেকে ৩৯টি, নতুন দিল্লী থেকে ২টি, গুয়াহাটি থেকে ৫টি, মুম্বাই থেকে ১টি ও বাংলাদেশ থেকে ১টি করে স্টল থাকছে৷ বইমেলাতে সমস্ত বইয়ের উপর প্রকাশকদের পক্ষ থেকে ১০ শতাংশ করে ছাড় দেওয়া হবে৷ এছাড়া রবীন্দ্র পুরস্কার ও সলিল কৃষ্ণ দেববর্মা পুরস্কার প্রাপ্ত বইয়ের উপর প্রকাশকদের পক্ষ থেকে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে৷ অন্যান্য বছরের মতো এবারের বইমেলায়ও থাকছে আলোচনাচক্র, কবি সম্মেলন, ক্যুইজ, গ্রন্থ প্রকাশ, সাংসৃকতিক ও অন্যান্য অনুষ্ঠান৷ সাংসৃকতিক অনুষ্ঠান হবে ১২ দিন৷ এর মধ্যে উদ্বোধনী ও সমাপ্তি দিনে সাংসৃকতিক অনুষ্ঠান হবে শিশু উদ্যানে৷ বাকি ১০ দিন হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দ্বিতীয় প্রেক্ষাগৃহে৷ এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম এল দে, অধিকর্তা বিষ্ণুপদ দাস প্রমুখ উপস্থিত ছিলনে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top