News Flash

  • Home
  • Uncategorized
  • ভাগলপুরের হিংসার ঘটনায় অর্জিৎ চৌবের ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজত
Image

ভাগলপুরের হিংসার ঘটনায় অর্জিৎ চৌবের ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজত

পটনা, ১ এপ্রিল (হি.স.) : বিহারের ভাগলপুরের হিংসার ঘটনায় আত্মসমর্পণকারি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবের ছেলে অর্জিৎ শ্বাশত চৌবের ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজত | রবিবার তাঁকে ভাগলপুর আদালতে তোলা হয়ে এই নির্দেশ দেন বিচারক ।
বিহারের ভাগলপুরের হিংসার ঘটনায় আত্মসমর্পণকারি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবের ছেলে অর্জিৎ শ্বাশত চৌবের বিরুদ্ধে উসকানি দেওয়ায় অভিযোগ উঠছিল | ওই ঘটনায় রবিবার পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন অর্জিৎ । এদিনই তাঁকে ভাগলপুর আদালতে তোলা হয় | বিচারক তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে পাঠান |
ভাগলপুরের সিনিয়র পুলিশ সুপার মনোজ কুমার বলেন, \”এক সপ্তাহেরও বেশি সময় ধরে গ্রেফতারি এড়িয়ে যাচ্ছিলেন তিনি। আত্মসমর্পণের পর আদালতে তোলা হয় অশ্বিনী শাশ্বতকে। পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে প্রমাণ আছে। এফআইআর দায়ের করা হয়েছে।\”
অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ দুবে বলেন, “ধৃতের গতিবিধি সংক্রান্ত তথ্য ছিল আমাদের কাছে। সেইমতো নজর রাখা হচ্ছিল। অরিজিতের নামে ভাগলপুর পুলিশের কাছে গ্রেফতারি পরোয়ানা ছিল।”
হিন্দু নববর্ষ উপলক্ষ্যে গত ১৭ মার্চ বিজেপি, আরএসএস ও বজরং দলের মিছিল বার করা নিয়ে ভাগলপুরে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, অর্জিৎ এই অশান্তিতে উসকানি দিয়েছেন, তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। কিন্তু পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি । গ্রেফতারি এড়াতে স্থানীয় আদালতে আগাম জামিনের আবেদন করেন তিনি | তবে শনিবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় ভাগলপুর আদালত । এরপর আজ আত্মসমর্পণ করেন তিনি। আজই তাঁকে ভাগলপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে পাঠান ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top