News Flash

  • Home
  • Uncategorized
  • প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ঠিক করতে বৈঠক সর্বোচ্চ কমিটির
Image

প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ঠিক করতে বৈঠক সর্বোচ্চ কমিটির

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : পিপিএফে সুদের হার কমানোর পর এবার প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) সুদের হার কী হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসেছে সর্বোচ্চ কমিটি। ‘এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন’ (ইপিএফও)-এর তরফে জানানো হয়েছে, প্রায় ৫ কোটি উপভোক্তা কী হারে তাঁদের পিএফ অ্যাকাউন্টে সুদ পাবেন, তা নির্ধারণ করতে তা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইপিএফও সূত্রে খবর, ২০১৭-১৮ আর্থিক বছরে উপভোক্তারা ৮.৬৫ শতাংশ হারে সুদ পেতে পারেন। আগের আর্থিক বছরেও সুদের হার এটাই ছিল। ২০১৫-১৬ আর্থিক বর্ষে এই হারই ৮.৮ শতাংশ ছিল। ইপিএফও-র এদিনের সিদ্ধান্তের পরেই তা অর্থ মন্ত্রককে জানানো হবে। মন্ত্রকের অনুমোদন পেলেই এই আর্থিক বছরের শেষে সুদের টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ইপিএফও সূত্রে খবর, উপভোক্তা তাঁর অ্যাকাউন্টে কত জমা পড়ল তা অনলাইন অথবা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top