News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় মুখ্য ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী
Image

নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় মুখ্য ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের ক্রমাগত রাজনৈতিক সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের মহা

শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ত্রিপুরা পুলিশের ডিজি এ কে শুক্লা (ডানে) এবং সিএপিএফ এর নোডাল অফিসার ভি কে রায় (বাঁয়ে)৷ ছবি নিজস্ব৷

নির্দেশক কড়া বার্তা দিয়েছেন৷ একই সঙ্গে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক ডিআইজিকে সশস্ত্র বাহিনীর মোতায়েন, পরিচালনা এবং তাদের ব্যবহার সংক্রান্ত বিষয়ে যাবতীয় দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে৷ ফলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নির্বাচনী প্রক্রিয়ায় এখন কেন্দ্রীয় বাহিনীই মুখ্য ভূমিকা নেবে৷

রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুল্ক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি ভোট৷ নির্বাচনকে সামনে রেখে কোনও ধরণের উশৃঙ্খল আচরণকারীদের কোনভাবেই বরদাস্ত করা হবেনা৷ সমগ্র রাজ্যে উপযুক্ত সংখ্যক সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ আইনকে নিজের হাতে নিলে, সে যে কেউই হোক সুরক্ষা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে৷ আইন ভঙ্গ কারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হবে৷

তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ রাখার জন্য ইতিমধ্যেই ব্যবস্থাদি গ্রহণ করা হয়েছে৷ অস্বাভাবিক কোন পরিস্থিতি সৃষ্টি হলে কিংবা অবাঞ্চিত কোন ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ সেখানে ছুটে যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷ সুরক্ষা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে কাজ করবে৷ আর এর পরিপন্থী কোন কাজ করলে পুলিশ কর্মী কিংবা আধিকারিকদেরও রেহাই দেওয়া হবেনা৷ তাঁর কথায়, সম্পূর্ণ নিরপেক্ষ ভাবেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালন করতে হবে৷

তিনি জানান, সাধারণ মানুষ যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি দেখামাত্র ১৫১০৩ টোল-ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানালে কেন্দ্রীয় বাহিনী দ্রুত সেখানে ছুটে যাবে৷ রাজ্যে কর্মরত সমস্ত সুরক্ষা বাহিনীগুলিকে সতর্ক রাখা হয়েছে৷ সীমান্ত সুরক্ষা বাহিনী ইতিমধ্যেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সিল করে দিয়েছে৷ একই সঙ্গে অসম ও মিজোরামের সঙ্গে আন্তঃরাজ্য সীমান্তের উভয় দিকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং আগরতলায় প্রবেশের প্রত্যেকটি পথে যান বাহন চ্যাকিং করা হচ্ছে৷

এদিন রাজ্য পুলিশের মহানির্দেশক বলেন, নির্বাচনের সরব প্রচার শেষ হওয়ার পর বহিরাগতদের থাকতে দেওয়া হবে না৷ তবে কেন তারা রাজ্যে এসেছেন এবং রাজ্যের আসার কারণ যাচাইয়ের পরই তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে৷ সুনিশ্চিত করা হবে কোন নির্দিষ্ট ভোট কেন্দ্রের বাইরের লোক যাতে সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচনী কাজকে প্রভাবিত করতে না পারে৷ তাঁর কথায়, সংশ্লিষ্ট বিষয়ে সমস্ত হোটেল এবং লজগুলিতে অনুসন্ধান চালানো হচ্ছে৷ তবে পুলিস মহানির্দেশকের সঙ্গে উপস্থিত সিআরপিএফ’র এক আধিকারিকের সঙ্গে পরিচয় করে দিয়ে পুলিশ মহানির্দেশক বলেন, সিআরপিএফ ডিআইজি বিজয় কুমার রাই সশস্ত্র বাহিনীর নোডাল অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন৷ রাজ্যে পুলিশের সমস্ত সশস্ত্র বাহিনী এবং বহিঃরাজ্য থেকে আগত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন, ব্যবহার এবং দায়িত্ব পালন ও নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে তাদের যাবতীয় দায় দায়িত্ব তিনিই পালন করবেন৷ নির্বাচনী কাজের নিরাপত্তার মূল দায়িত্ব সিআরপিএফ’র ডিআইজির কাছেই থাকছে৷

রাজ্য পুলিশের মহানির্দেশক এদিন সাংবাদিকদের অতিরিক্ত কোন প্রশ্ণেরই সরাসরি কোন উত্তর দেননি এবং সংশ্লিষ্ট বিতর্কিত বিষয়গুলি থেকে নিজেকে সম দূরত্বে রাখার চেষ্টা করেন৷ তবে এত দিন ধরে কেন পুলিশকে নিরপেক্ষ রাখা হলনা, এই প্রশ্ণের উত্তরে পুলিস মহানির্দেশক বলেন, চেষ্টা হয়েছে৷ অভিযোগ পাওয়া মাত্র অভিযোগরে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এখন সরাসরি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে৷ সিআরপিএফকেও দায়িত্ব দেওয়া হয়েছে৷ নিরপেক্ষতা বজায় না রাখলে কর্তৃপক্ষ যেকোনো আধিকারিকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top