News Flash

  • Home
  • Uncategorized
  • রাজৌরিতে পাকিস্তানের গোলাবর্ষণের জেরে বন্ধ করে দেওয়া হলো ৮৪টি স্কুল
Image

রাজৌরিতে পাকিস্তানের গোলাবর্ষণের জেরে বন্ধ করে দেওয়া হলো ৮৪টি স্কুল

শ্রীনগর, ৫ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের কারণে ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টর। পাকিস্তানের গোলাবর্ষণের থেকে পড়ুয়াদের বাঁচাতে জেলার সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজৌরির জেলাশাসক শাহিদ ইকবাল চৌধুরী বলেন, সংঘর্ষ বিরতি লঙ্ঘনের প্রেক্ষাপটে ৮৪ টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতকালীন ইভাকুয়েশন টিমকেও তৈরি রাখা হয়েছে। এছাড়াও পাকিস্তানের গোলাবর্ষণ থেকে গ্রামবাসীদের বাঁচাতে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হতে পারে বলে তিনি জানান।
উল্লেখ্য, রবিবার রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি এবং রাজৌরি জেলার গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা জবাব দেওয়া হয় ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের গোলায় চার ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন একজন। এরপরেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে স্কুলগুলিকে বন্ধ করে দেওয়া হয়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top