News Flash

  • Home
  • Uncategorized
  • মান ভাঙল সুবল ভৌমিকের, সোনামুড়াতেই লড়ছেন
Image

মান ভাঙল সুবল ভৌমিকের, সোনামুড়াতেই লড়ছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ অবশেষে মান ভাঙল বিজেপি প্রদেশ সহ-সভাপতি সুবল ভৌমিকের৷ সোনামুড়া বিধানসভা কেন্দ্র থেকেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন৷ সোমবার তিনি নিজ বিধানসভা কেন্দ্র সোনামুড়ায় নির্বাচনী প্রচারে গিয়েছেন৷

প্রসঙ্গত, শনিবার রাতে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর রবিবার সুবলবাবু ভোটে দাঁড়াবেন না বলে জানিয়েছেন৷ তবে, এর পেছনে পারিবারিক সমস্যাকে কারণ হিসেবে দেখিয়েছিলেন৷ কিন্তু, সোমবার তিনি প্রচার শুরু করায় স্বস্তি ফিরেছে গেরুয়া শিবিরে৷ মূলত, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হস্তক্ষেপেই মান ভেঙেছে সুবল ভৌমিকের৷

এদিন সুবল ভৌমিক জানান, রবিবার সন্ধ্যায় ড হিমন্ত বিশ্ব শর্মা একটি বিশেষ বিমানে করে তাঁকে গুয়াহাটি নিয়ে যান৷ সেখানে তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং হিমন্ত বিশ্ব শর্মার সাথে দীর্ঘ বৈঠক করেন৷ বৈঠকে সোনামুড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার কারণ তাঁর কাছ থেকে রাম মাধব এবং হিমন্ত বিশ্ব শর্মা জেনে নেন৷ এনিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷

সুবলবাবু জানান, সিদ্ধান্তে অনঢ় থাকলেও পরে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ফোনে অভিমান ত্যাগ করে সোনামুড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্দেশ দেন৷ একই সঙ্গে অমিত শাহ নিজে সোনামুড়া বিধানসভা কেন্দ্রে গিয়ে প্রচার করার প্রতিশ্রতিও দেন তাঁকে৷ এরপরই সিদ্ধান্ত বদল করতে হয়েছে, জানিয়েছেন সুবল ভৌমিক৷
সে মোতাবেক সোমবার দুপুরেই সুবলবাবু সোনামুড়া ছুটে যান৷ সেখানে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন৷ সাথে স্থানীয় নেতাদের সাথেও নির্বাচনী রণকৌশল নিয়ে বৈঠক করেছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top