News Flash

  • Home
  • Uncategorized
  • শর্ত সাপেক্ষে মমতা-রাহুল জোট সম্ভাবনাকে উসকে দিচ্ছে জল্পনা
Image

শর্ত সাপেক্ষে মমতা-রাহুল জোট সম্ভাবনাকে উসকে দিচ্ছে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ রাজ্য বিধানসভা নির্বাচনে মমতা-রাহুল আবার এক মঞ্চে আসার সম্ভাবনা দেখা দিয়েছে৷ এখনও এ ব্যাপারে কিছুই চূড়ান্ত না হলেও উসকে দিচ্ছে নয়া জল্পনা৷ তবে সংশ্লিষ্ট বিষয়ে কংগ্রেসের তরফে ইতিবাচক মনোভাব দেখানো হচ্ছে৷ অন্যদিকে দুর্বল তৃণমূল কংগ্রেসও বিষয়ে সক্রিয় হয়েছে৷ বিশেষ সূত্রে জানা গেছে, শিলঙে বুধবার দুপুরে কংগ্রেসের উচ্চস্তরে বৈঠক হয়৷ মেঘালয়ের পাশাপাশি ত্রিপুরার বিধানসভা নির্বাচন নিয়ে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য করেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রতিনিধি সিপি জোশি৷ বৈঠকে ত্রিপুরা প্রদেশে কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ আরও বেশ কয়েকজন নেতা উপস্থিত রয়েছেন৷

প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার দিল্লিতে একই ইস্যুতে পুনরায় রাহুল গান্ধীর উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হবে৷ ত্রিপুরায় প্রদেশ কংগ্রেস একটি তৃতীয় ফ্রন্ট গঠন করতে চাইছে৷ সিপিআইএম এবং বিজেপিকে বাদ দিয়ে এই ফ্রন্টে অন্যান্য ছোট দলগুলিকে শামিল করার বিষয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে৷ বুধবারের গুয়াহাটি বৈঠক এবং বৃহস্পতিবার দিল্লির বৈঠকে জোট এবং প্রার্থী তালিকা সবই চূড়ান্ত হয়ে যাবে৷ প্রদেশ কংগ্রেসের সূত্রটি আরও জানিয়েছে, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে সমতলে ভোটের লড়াই শুরু করতে চাইছে এআইসিসি৷ উভয় দলের রাজ্য নেতৃত্ব এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন৷ তবে কংগ্রেস এক্ষেত্রে জোটের জন্য তৃণমূল কংগ্রেসের সামনে একটি শর্ত রেখেছে৷ এই শর্তে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরায় এসে প্রচার করতে হবে৷ অন্যথায় জোট হবে না৷ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে এক মঞ্চে রেখে আগরতলা, উদয়পুর এবং কৈলাশহরে তিনটি জনসভায় ভাষণ দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে৷ প্রদেশে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিষয়ে এখনও তেমন কোনও সিদ্ধান্ত হয়নি৷ তবে তৃণমূলের রাজ্য নেতারা কলকাতায় এ বিষয়ে আলোচনা শুরু করেছেন৷

আশা করা যায় ইতিবাচক কিছু উভয় পাওয়া যাবে৷ অন্যদিকে বিজেপি’র সঙ্গে জোট করায় আইপিএপটিকে বাদ দিয়ে আইএনপিটি এবং অন্যান্য ছোট দলগুলিকে নিয়ে কংগ্রেস পাহাড় নির্বাচনি লড়াইয়ে যেতে চাইছে৷ প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের মতে, আগামী বৃহস্পতিবারের মধ্যে সব সব চিত্র পরিস্কার হয়ে যাবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top