News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেনের অফিসে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ, আহত অন্তত ১১
Image

আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেনের অফিসে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ, আহত অন্তত ১১

কাবুল, ২৪ জানুয়ারি (হি.স.): আফগানিস্তানে এবার হামলার মুখে পড়ল ‘সেভ দ্য চিলড্রেন’ সংগঠন| বুধবার সকালে পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরে অবস্থিত ‘সেভ দ্য চিলড্রেন’ অফিসের বাইরে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ হয়| বিস্ফোরণে এখনও পর্যন্ত জখম হয়েছেন অন্তত ১১ জন|আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে আপাতত মৃত্যুর কোনও খবর নেই| বিস্ফোরণের পরই ‘সেভ দ্য চিলড্রেন’ অফিসের ভিতরে ঢুকে পড়ে হামলাকারীরা|

আফগানিস্তানের নানগরহর প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, বুধবার সকাল ৯.১০ মিনিট নাগাদ জালালাবাদ শহরে অবস্থিত সেভ দ্য চিলড্রেন অফিসের প্রবেশদ্বারের সামনে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা| এরপর কম্পাউন্ডে ঢুকে পড়ে সশস্ত্র হামলাকারীরা|এখনও পর্যন্ত ১১ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে|

হামলার সময় কম্পাউন্ডের ভিতরে ছিলেন মহম্মদ আমিন নামে এক ব্যক্তি| মাথায় চোট অবস্থায় হাসাপাতাল থেকে তিনি জানিয়েছেন,‘আমি দেখলাম একটি বন্দুকবাজ মেন গেটে গ্রেনেড দিয়ে আঘাত করে ভেতরে ঢুকলো| আমি জানলা দিয়ে লাফিয়ে পালাই|’ এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন| তবে, পূর্ব আফগানিস্তানের নানগরহর প্রদেশে সক্রিয় রয়েছে ইসলামিক স্টেট ও তালিবান| আফগান প্রশাসনের ধারণা, এই হামলার নেপথ্যে ইসলামিক স্টেট অথবা তালিবান জঙ্গিদের হাত থাকতে পারে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top