News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযোগ্য মর্যাদায় নেতাজী জয়ন্তী রাজ্যেও পালিত
Image

যথাযোগ্য মর্যাদায় নেতাজী জয়ন্তী রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, জানুয়ারি৷৷ আজ সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় বীর সেনানী ও স্বাধীনতা সংগ্রামী নেতাজী

নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার আগরতলায় নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার একাংশ৷ ছবি নিজস্ব৷

সুভাষ চন্দ্র বসুর ১২২তম জন্ম জয়ন্তী পালন করা হয়৷ এ উপলক্ষ্যে রাজ্যের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় নেতাজী সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণে৷ সকালে মূল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা৷ এর আগে অধিকর্তা সহ অন্যান্য অতিথিগণ নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা জাতীয় সংগীত পরিবেশন করে৷ অনুষ্ঠানের উদ্বোধন করে সভাপতির ভাষণে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা ছাত্র সমাজকে দেশ বরেণ্য নেতাজী সুভাষ চন্দ্র বসুর আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, সুভাষ চন্দ্র বসু দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে জীবন উৎসর্গ করেছেন৷ তিনি ছিলেন চির নতুনের মূর্ত্ত প্রতীক৷ নেতাজীর স্বপ্ণকে বাস্তবায়িত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান৷ তবেই এই জন্ম জয়ন্তী পালন সার্থক হবে বলেও তিনি উল্লেখ করেন৷ অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নেপাল চন্দ্র সিনহা, সম্পাদক ড দেবব্রত ভৌমিক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী৷ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীগণ রং বেরং-এর বেলুন আকাশে উড়িয়ে দেয়৷ মূল অনুষ্ঠানের পর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা৷ এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top