News Flash

  • Home
  • Uncategorized
  • ‘কোনও মহিলার সম্মতি ছাড়া তাঁকে ছোঁয়া যাবে না, জানাল দিল্লি হাইকোর্ট
Image

‘কোনও মহিলার সম্মতি ছাড়া তাঁকে ছোঁয়া যাবে না, জানাল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : কোনও মহিলার সম্মতি ছাড়া তাঁকে ছোঁয়া যাবে না বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট৷ ক্রমাগত “বিকৃতমনস্ক ও ব্যভিচারি” পুরুষের শিকার হচ্ছে মহিলারা৷ সেই কারণেই এই নতুন নির্দেশ জারি করেছে আদালত৷
জানা গিয়েছে, নয় বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানির মামলা চলছিল দিল্লি হাইকোর্টে৷ দোষী ছবি রামকে ৫ বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত৷ অতিরিক্ত নগর ও দায়রা বিচারক সীমা মাইনি এই রায় দেন৷ দিল্লির মুখার্জি নগরে ২০১৪ সালে ছবি রাম নয় বছরের এক নাবালিকার শ্লীলতাহানি করেল৷
আদালত রামকে “বিকৃতকাম” পুরুষ বলে জানিয়েছে৷ কারাবাসের সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত৷ এর মধ্যে ৫ হাজার টাকা ওই নাবালিকাকে দেওয়া হবে৷ এছাড়া ওই নাবালিকাকে দেওয়ার জন্য দিল্লি স্টেট লিগাল সার্ভিস অথারিটিকে ৫০ হাজার টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত৷ এই মামলার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দিল্লি হাইকোর্ট৷
আদালত জানিয়েছে, “মহিলাদের শরীর তাদের নিজস্ব৷ এর উপর শুধু তার অধিকার রয়েছে৷ বাকিদের সেখানে অনুমতি নেই৷ ওই মহিলার অনুমতি ছাড়া কেউ তার শরীর স্পর্শ করতে পারে না৷ তা সে যে কোনও কারণেই হোক না কেন৷” আদালত এও বলেছে, “মহিলাদের গোপনীয়তা কখনও কোনও পুরুষ উন্মোচন করতে পারে না৷ নিজেদের লালসা চরিতার্থ করার জন্য অসহায় মহিলাদের শ্লীলতাহানি করার কথা যেন না ভাবে৷”

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top