চণ্ডীগড়, ১৬ জানুয়ারি (হি.স.) : মকর সংক্রান্তির পরেও পঞ্জাব এবং হরিয়ানা শীতের দাপট থামার কোনও লক্ষণ নেই। এদিন পঞ্জাবের আদমপুর ছিল শীতলতম স্থান। যেখানে পারদের কাঁটা নেমে দাঁড়িয়েছে মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহে এদিন কাঁপতে থাকে পঞ্জাবের অমৃতসর, হালওয়ারা, বাটিন্ডা। এদিন এইসব শহরে তাপমাত্রা ছিল ১, ১.৩, ১.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ফরিদকোট এবং পাঠানকোটে তাপমাত্রা ২ এবং ৩.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের অন্যান্য শহরগুলির মধ্যে লুধিয়ানা, গুরুদাসপুর, পাটিয়ালা তাপমাত্রা ছিল ৪.২, ৪.৮, ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত শীতের জেরে রাজ্যের সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। দরকার না পড়লে কেউ বাড়ি থেকে এদিন বেরোতে চাইছে না।
অন্যদিকে, পঞ্জাবের পড়শি রাজ্য হরিয়ানায় শীতে সাধারণ মানুষের জবুথবু অবস্থা। এদিন নারনাউল ছিল হরিয়ানার শীতলতম শহর। সেখানে পারদের কাটা নেমে দাঁড়িয়ে ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজ্যের অন্যান্য শহরগুলির মধ্যে হিসার, কার্নাল, সিরসায় এদিন তাপমাত্রা ছিল ৪.১, ৩.২, ৩.২ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের অন্য দুই প্রধান শহর রোহতক এবং আম্বালায় ৬.৬, ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত শীতে ঘন কুয়াশার জেরে অমৃতসরে গণপরিবহন ব্যবস্থা ব্যহত হয়েছে।

শীতের দাপটে কাঁপছে পঞ্জাব এবং হরিয়ানা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















