News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে তিন দফায় ভোট প্রচার করবেন মোদি, আসছেন ৩১শে
Image

রাজ্যে তিন দফায় ভোট প্রচার করবেন মোদি, আসছেন ৩১শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ৩১ জানুয়ারী তিনি রাজ্যে আসবেন৷ একদিনের সফরে তিনি রাজ্যে দুটি জনসভায় অংশ নেবেন৷ সূত্রের খবর, তিনি তিন দফায় রাজ্যে ভোট প্রচার করবেন৷ এদিকে, আইপিএফটি’র জোট এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আগামী ১৬ জানুয়ারী রাজ্যে আসবেন নেডার কনভেনার তথা বিজেপির নির্বাচনী প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মা৷

সম্ভবত, আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট৷ সে মোতাবেকই প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে৷ তবে, সাধারণ বাজেট পেশের পরও নির্বাচন ঘোষণা হতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে৷ আগামী ১ ফেব্রুয়ারী মোদী সরকার সংসদে বাজেট পেশ করবে৷ তাই, ধারণা করা হচ্ছে ২ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন ত্রিপুরা সহ মেঘালয় ও নাগাল্যান্ডের নির্বাচন ঘোষণা দিতে পারে৷

অবশ্য, ফেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই লক্ষ্যে কোমড় বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি৷ বিশেষ করে সিপিএম এবং বিজেপি জোর কদমে প্রস্তুতি শুরু করেছে৷ কংগ্রেসও জড়তা কাটিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে৷

আসন্ন নির্বাচনকে ঘিরে প্রচারে তারকা সমাবেশের জোড় প্রস্তুতি নিয়েছে বিজেপি৷ ক্রমেই প্রধান বিরোধী দল হয়ে উঠা বিজেপি এখন ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে৷

সূত্রের খবর, আগামী ৩১ জানুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে নির্বাচনী প্রচারে আসবেন৷ উত্তর এবং সিপাহীজলা জেলায় তিনি পৃথক দুটি জনসভায় অংশ নেবেন৷ তবে, জনসভার স্থান এখনো চূড়ান্ত হয়নি৷

সূত্রের আরো খবর, ৩১ জানুয়ারী প্রধানমন্ত্রী মোদী প্রথম পর্যায়ের নির্বাচনী জনসভায় অংশ নেবেন৷ ধাপে ধাপে আরো দুটি পর্যায়ে তিনি জনসভায় সম্বোধন করবেন৷ জনসভার স্থান চূড়ান্ত করার জন্য প্রদেশ বিজেপির প্রচার কমিটি জোরকদমে পর্যালোচনা শুরু করেছে৷

এদিকে, আইপিএফটি’র সাথে জোট নিয়ে চূড়ান্ত আলোচনা করতে নেডার কনভেনার তথা বিজেপির নির্বাচনী প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামী ১৬ জানুয়ারী রাজ্যে আসছেন৷ আইপিএফটি’র সাথে আসন সমঝোতা সহ জোটের চূড়ান্ত সিদ্ধান্ত তখনই নেওয়া হবে৷ তাছাড়া, প্রার্থী তালিকা নিয়েও পর্যালোচনা করবেন হিমন্তবাবু৷ প্রদেশ নেতৃত্বের সাথে আলোচনাক্রমে প্রার্থী তালিকা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top