News Flash

  • Home
  • Uncategorized
  • নাশকতার আগুন দোকানে, অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে
Image

নাশকতার আগুন দোকানে, অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ রাজনৈতিক প্রতিহিংসার আগুনে দোকান পুড়ানোর অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে৷ রবিবার রাতে বটতলা ফাঁড়ি সংলগ্ণ জহড় ব্রীজের উপর জসিম মিয়ার টং দোকানে আগুন লাগিয়ে নাশকতা চালায় দুসৃকতিরা৷ তাঁর অভিযোগ, বিরোধী দলের সমর্থক হওয়ায় রুটি-রুজগারের একমাত্র সম্বল দোকানটি পুড়িয়ে দেয় শাসক দলের দুর্বৃত্তরা৷ জানা গিয়েছে, জসিম মিয়া তৃণমূল শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য৷ দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়ে রাস্তায় বিক্ষোভ দেখায় তৃণমূল শ্রমিক সংগঠনের আহ্বায়ক বিপ্লব করের নেতৃত্বে শ্রমিকরা৷
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকালে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ী মহলে৷ অভিযোগ, শারীরিক অসুস্থতায় জসিম দিন দশেক দোকানটি খোলেনি৷ শাসক দলের জনৈকা সদস্যা দোকানটি বলপূর্বক দখলের চেষ্টা চালিয়ে পরিকল্পনা করে নাশকতা ঘটিয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক৷ তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষে প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়ে বটতলা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন শ্রমিক নেতৃত্ব৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top