News Flash

  • Home
  • Uncategorized
  • লালুপ্রসাদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার, ট্যুইটারে প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার
Image

লালুপ্রসাদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার, ট্যুইটারে প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার

পটনা, ৭ জানুয়ারি (হি.স.) : লালুপ্রসাদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার | পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সাড়ে তিন বছরের কারাদণ্ড হওয়ায় রবিবার ট্যুইটারে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিক্ষুব্ধ বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা|
গতকালই পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের সাজা শুনিয়েছে রাঁচির বিশেষ সিবিআই আদালত | লালুর কারাদণ্ড নিয়ে এদিন ট্যুইটারে একাধিক পোস্ট করে নিজের হতাশা ব্যক্ত করেন বিক্ষুব্ধ এই বিজেপি সাংসদ। তিনি ট্যুইট করে হতাশা প্রকাশ করে অভিযোগ করেছেন, লালুপ্রসাদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার|
ট্যুইটারে তিনি লিখেছেন, ‘আমি সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি, রাজনৈতিক প্রতিহিংসায় না। রাজনীতির জগতের লোক হিসেবে এ কথা বলছি না, পারিবারিক বন্ধু হিসেবে বলছি। কে কী বলল, তাতে আমার কিছু এসে যায় না।
অপর এক ট্যুইটে শত্রুঘ্ন দাবি করেন লালু অবিলম্বে জামিনে মুক্তি পাবেন বলে আশা করছি। আশা করি তাঁর ব্যথিত পরিবার ও শুভানুধ্যায়ীরা উচ্চ আদালতে যাবেন এবং প্রত্যাশিত সুবিচার পাবেন। সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভাল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top