News Flash

  • Home
  • Uncategorized
  • গোটা দেশে ৮৫০০ রেল স্টেশনকে ওয়াই-ফাই পরিষেবার মধ্যে আনা হবে, জানাল রেলমন্ত্রক
Image

গোটা দেশে ৮৫০০ রেল স্টেশনকে ওয়াই-ফাই পরিষেবার মধ্যে আনা হবে, জানাল রেলমন্ত্রক

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিট্যাল ইন্ডিয়াকে আরও বেশি বিকশিত করার জন্য অভিনব উদ্যোগ নিল রেলমন্ত্রক। সেই লক্ষ্যে গোটা দেশজুড়ে ৮৫০০ রেল স্টেশনকে ওয়াই-ফাই পরিষেবার মধ্যে নিয়ে আনা হবে। শুধুমাত্র শহরাঞ্চলে নয় গ্রামাঞ্চলের স্টেশনগুলিকেও ওয়াই-ফাই পরিষেবার আওতায় আনা হবে। তার জন্য খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা।
বর্তমানে গোটা দেশে ২১৬ টি রেল স্টেশনে ওয়াই-ফাই পরিষেবা রয়েছে। এর ফলে প্রায় ৭০ লক্ষ রেলযাত্রী বিনামূল্যে নেট পরিষেবা পেয়ে উপকৃত হচ্ছেন। এই প্রসঙ্গে রেল দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ইন্টারনেট পরিষেবা প্রত্যাহিক জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এবং আমরা দেশের সমস্ত রেল স্টেশনকে এই পরিষেবা দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। রেল দফতর সূত্রে দাবি করা হয়েছে প্রাথমিক পর্যায় ১২০০ টি রেল স্টেশনকে চিহ্নিত করা হয়েছে যেখানে ওয়াই-ফাই পরিষেবা শুধুমাত্র যাত্রীদের কথা ভেবে তৈরি করা হবে। অন্যদিকে আরও ৭৩০০ টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে যেখানে ওয়াই-ফাই পরিষেবা শুধুমাত্র যাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না একই সঙ্গে উপকৃত হবেন স্টেশন লাগোয়া গ্রামাঞ্চলের মানুষ। দেশের গ্রামগুলি এবং প্রান্তিক এলাকায় ডিজিট্যালকরণের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে অনলাইনের মাধ্যমে আধার, ব্যাঙ্কিং, ই-গর্ভনেন্স, জন্ম-মৃত্যু সার্টিফিকেটসহ একাধিক পরিষেবার অন লাইনের মাধ্যমে পাবে গ্রামের সাধারণ মানুষ। এর জন্য প্রান্তিক এলাকায় স্টেশনগুলিতে কিয়ক্স তৈরি করা হবে। প্রথম পর্যায় ২০১৮ সালের মার্চের মধ্যে ৬০০ স্টেশনে ওয়াই-ফাই পরিষেবা চালু করা হবে। পরে ২০১৯ মার্চের মধ্যে ৮৫০০ স্টেশনে ওয়াই-ফাই পরিষেবার আওতায় আনা হবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top