নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩ জানুয়ারী৷৷ বিলোনীয়ার সীমান্ত এলাকায় পাচারকালে দুটি বাইক উদ্ধার করেছে পুলিশ৷ তবে, পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ সীমান্তের ওপারে বাংলাদেশে পালিয়ে গিয়েছে পাচারাকারীরা৷ এদিকে, পাচার রুখতে বিএসএফ জওয়ানরা শূণ্যে গুলি চালায় বলেও খবর৷ সংবাদে প্রকাশ বিলোনীয়া থানার অধীন রামঠাকুর এলাকা দিয়ে প্রায় প্রতিদিনই পাচারকারীরা বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচার করার চেষ্টা করে৷ কোন কোন সময় বিএসএফের তৎপরতায় পাচার রোখা সম্ভব হয়৷ অনেক সময় জওয়ানদের গাফিলতির সুযোগে পাচারকারীরা সফল হয়৷
মঙ্গলবারে রাতে দুটি বাইক নিয়ে পাচারকারীরা সীমান্ত এলাকায় পৌঁছে৷ সেখানে কর্তব্যরত অবস্থায় ছিল ১৬৮ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের জওয়ানরা৷ জওয়ানরা দুটি বাইক নিয়ে পাচারকারীদের দেখতে পায়৷ তাদের পিছু ধাওয়া করে৷ পাচারকারীরা ভয়ে বাইক নিয়ে নদীতে নেমে পড়ে৷ জওয়ানরা পাচারকারীদের প্রতিরোধ গড়ে তুলার চেষ্টা করে৷ শেষ পর্যন্ত জওয়ানরা শূণ্যে গুলি চালায়৷ গুলি চালানোর পর পাচারকারীরা পালিয়ে বাংলাদেশে চলে যায়৷ ঐ এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি৷ এই অসমাপ্ত সীমান্ত দিয়ে অনায়াসে পাচার করা যাচ্ছে৷ এদিকে, গুলির আওয়াজ শুনে গ্রামের কয়েকশ লোক সীমান্ত এলাকায় ছুটে যায়৷ জনতার সহায়তা নিয়ে নদীর জল থেকে বাইকদুটি উদ্ধার করা হয়৷ পরে বিষয়টি বিলোনীয়া থানার পুলিশকে জানানো হয়েছে৷ পুলিশ বাইকদুটির মালিকের সন্ধ্যানে তথ্য তল্লাসী করছে৷
পাচারকান্ড ঘিরে বিলোনীয়া সীমান্তে বিএসএফের গুলি, উদ্ধার দুটি বাইক
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















