News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির নেটওয়ার্ক পুলিশের চাইতেও শক্তিশালী ঃ গৌতম দাশ
Image

বিজেপির নেটওয়ার্ক পুলিশের চাইতেও শক্তিশালী ঃ গৌতম দাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ বিজেপির নেটওয়ার্ক রাজ্যে পুলিশের চাইতেও অনেক বেশী শক্তিশালি, তার প্রমাণ মিলেছে৷ শাসক দলের

গৌতম দাশ

শীর্ষ নেতা এই বিস্ফোরক মন্তব্য করেছেন৷ তাই, সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডে পলাতক আসামী যারা গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে সিপিএম৷ বুধবার সাংবাদিক সম্মেলনে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ এই দাবি জানানোর পাশাপাশি আইপিএফটির সাথে জোট নিয়ে বিজেপিকে সমালোচনায় বিধেছেন৷

এদিন তিনি বলেন, বিজেপি রাজ্য দপ্তরে যুব আইপিএফটির পাঁচ নেতা বিজেপিতে যোগ দিয়েছেন৷ তাদের মধ্যে সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের মামলায় সিটের চার্জশিটে নাম থাকা পলাতক আসামী রমানন্দ দেববর্মা এবং পুশরাই দেববর্মা রয়েছেন৷ তিনি বলেন, সিট গত ১৬ ডিসেম্বর শান্তনু ভৌমিক হত্যাকান্ডে চার্জশিট জমা দিয়েছে৷ তাতে ছয় জন পলাতক আসামীর মধ্যে ঐ রমানন্দ দেববর্মা এবং পুশরাই দেববর্মার নাম রয়েছে৷ এই দুই পলাতক আসামী গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন৷ বিষয়টি গভীর চিন্তাজনক বলে গৌতমবাবু দাবি করেন৷ সাথে তিনি ঐ দুই পলাতক আসামীকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য বিজেপির কাছে দাবি জানিয়েছেন৷

এদিকে, প্রশ্ণ উঠে পলাতক দুই আসামী পুলিশের গোয়েন্দাদের নজর এড়িয়ে বিজেপি রাজ্য দপ্তরে কিভাবে এলেন এবং এক্ষেত্রে পুলিশের ব্যর্থতা প্রমাণিত হচ্ছে কি না? জবাবে গৌতমবাবু জানান, পুলিশ তাদের দায়িত্ব ঠিকভাবেই পালন করছে৷ বিজেপির উচিৎ পলাতক দুই আসামীকে পুলিশের হাতে তুলে দেওয়া৷ এবিষয়ে যে দাবি তাদের সামনে উপস্থাপন করা হয়েছে তা পূরণ করা বিজেপির দায়িত্ব, বলেন গৌতমবাবু৷ কিন্তু, প্রশ্ণ উঠে পুলিশ কেন তাদের খুঁজে বের করতে পারল না এবং তাতে সিটের উপর আস্থা রাখা আদৌ সম্ভব কিনা৷ জবাবে গৌতমবাবুর কটাক্ষ, বিজেপির নেটওয়ার্ক রাজ্য পুলিশের চাইতে অনেক বেশী শক্তিশালী৷ তার প্রমাণ ইতিমধ্যে বহুবার মিলেছে৷ তবে, পুলিশ কেন পলাতক দুই আসামী খঁুজে পারল না, সেবিষয়ে সিপিএম প্রশাসনের উপর চাপ সৃষ্টি করবে না, সাফ জানান গৌতমবাবু৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top