News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে কুপিয়ে খুন করে ফাঁসিতে আত্মঘাতী স্বামী, অনাথ ৮ মাসের শিশুকন্যা, শোকস্তব্ধ রহিমপুর, উদয়পুরে ফেলে যাওয়া চার মাসের কন্যা সন্তান উদ্ধার, পোলিও কার্ড হাতে নিয়ে ঘুরছে পুলিশ
Image

স্ত্রীকে কুপিয়ে খুন করে ফাঁসিতে আত্মঘাতী স্বামী, অনাথ ৮ মাসের শিশুকন্যা, শোকস্তব্ধ রহিমপুর, উদয়পুরে ফেলে যাওয়া চার মাসের কন্যা সন্তান উদ্ধার, পোলিও কার্ড হাতে নিয়ে ঘুরছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর/উদয়পুর,১ জানুয়ারি৷৷ স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করে ঘরে ফাঁসীতে আত্মঘাতী স্বামী৷ রোমহর্যক ঘটনাটি ঘটে সোমবার ভোরে কমলচৌড়া থানাধীন রহিমপুর পূর্ব পাড়ার ৪ নং ওয়ার্ড এলাকায়৷ জানা গিয়েছে, জাকির হুসেন (২৮) স্ত্রী রিমা আক্তার (২২)কে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী হয়েছে৷ ইংরেজী নতুন বছরের সকালে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয় ৮ মাসের শিশু সন্তান৷

বর্ষবিদায় শেষে নতুনের আনন্দে মাতোয়ারা সবাই, কিন্তু গোটা রহিমপুড়জুড়ে বিষাদের কালো ছায়া৷ সাত সকালে ৮ মাসের সোনালি আক্তার ঘরের মধ্যে অনবরত চিৎকার করছিল৷ বাড়িতে অন্য কারোর কোন সাড়া শব্দও মিলছিল না৷ স্থানীয় মানুষজন ছুটে এসেছেন৷ এসে দেখেন ঘরের মধ্যে পড়ে রয়েছে রিমা আক্তারের রক্তাক্ত মৃতদেহ৷ পাশেই ঘরের তীরে ঝুলে রয়েছে জাকির হুসেনের মৃতদেহ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে৷ রিমা আখতারের মৃতদেহে অনেকগুলি আঘাতের চিহ্ণ মিলেছে৷ পাশাপাশি জাকির হুসেনের হাতেও রক্তের দাগ ছিল৷ তাতেই আশঙ্কা করা হচ্ছে জাকির রিমাকে খুন করেছে৷ এদিন, সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ গোটা গ্রামের লোক শোকাহত৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পর নিহতদের আত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷ অন্যদিকে, আট মাসের শিশু সন্তানকে প্রতিবেশী এক মহিলার বাড়িতে নিয়ে গিয়ে রাখা হয়েছে৷ শিশুটি অনবরত কান্নাকাটি করছে৷

নববর্ষের আনন্দে যখন সবাই আনন্দে মাতোয়ারা, ঠিক সেই সময়ে মা-বাবার কোল ফিরে পেতে চার মাসের এক শিশু কন্যা চিৎকার করছে পরিত্যাক্ত ঝুপঝাড়ে৷ তার  চিৎকারে এক পথচারি দাঁড়িয়ে পরে৷ দেখতে পেল রাস্তার পাশেই শিশুটি চিৎকার করছে৷ খবর দেওয়া হয় চাইল্ডলাইনে৷ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে চাইল্ডলাইনের কর্মীরা৷ নতুন দুটি তুয়ালে দিয়ে শিশু কন্যাটিকে বুকে তুলে নিল চাইল্ড লাইনের কর্মীরা৷ প্রচন্ড শীতে থড়থড় করে কাঁপছিল শিশুটি৷ ঘটনা উদয়পুরের অমরসাগরের পূর্ব-উত্তর পাড়ে৷ শিশুটির গায়ে একটা নিমা পড়ানো ছিল৷ কোন পাষন্ড একাজ করছে তা তদন্ত করে দেখছে পুলিশ৷ তবে শিশু কন্যাটির পাশেই পাওয়া গেছে একটি পলিও কার্ড৷ ঐ কার্ডে নাম লেখা আছে পূর্ণী বেগম৷ নামটা শুনলেই বোঝা যায়, কতইনা আদর করে মা-বাবা নামটি রেখেছিল৷ মা আরশা বিবি৷ বয়স ত্রিশ৷ শিশুটির বাবার নাম রতন মিঞা৷ ঠিকানা মাতা বাড়ি৷ শিশুটির জন্মের তারিখ ১৩/৮/২০১৭ইং৷ প্রশ্ণ হল মাত্র চার মাস আট দিনের এই শিশু কন্যাটিকে কে বা কারা এখানে ফেলে গেল৷ কে বা কারা সেই পাষন্ড? শিশুটি ডাক্তারী পরক্ষীর পর উদয়পুরের শিশুগৃহে পাঠানো হয়েছে৷ চাইল্ড লাইন ও পুলিশ পলিও কার্ডের সূত্র ধরে মা-বাবার খোঁজ চালিয়ে যাচ্ছে৷ সন্দেহ করা হচ্ছে এটাকি পাচার করার চেষ্টায় ব্যার্থ হয়ে পাচার কারীরা ফেলে গেছে? না ক্ষুদার জ্বালা নিবৃত্তকরতে না পেরে অভাবের তাড়নায় মা-বাবা এই জায়গায় ফেলে গেছে৷ দ্বিতীয়টাই হতে পারে, কেননা যেখানে শিশুটি পাওয়া গেছে সেখান থেকে শিশু গৃহের দূরত্ব মাত্র একশ মিটার হবে৷ এখন দেখা যাক তদন্তে কি বেড়িয়ে আসে৷ সে দিকেই নজর সবার৷ যদিও পুলিশ পোলিও কার্ডে উল্লেখ করা নাম ঠিকানা অনুযায়ী শিশুটির মা বাবার সন্ধানে খোঁজ নিয়েছেন৷ কিন্তু, সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে  সেই ঠিকানাটি পুলিশ খোঁজে বের করতে পারেনি৷ চার মাসের শিশু সন্তানের কান্নায় রীতিমতো চাইল্ড লাইনের কর্মীরা উদ্বিগ্ণ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top