News Flash

  • Home
  • Uncategorized
  • ভিয়েতনামে টাইফুনে মৃত বেড়ে ৬১, নিখোঁজ ২০
Image

ভিয়েতনামে টাইফুনে মৃত বেড়ে ৬১, নিখোঁজ ২০

দানাঙ (ভিয়েতনাম), ৭ নভেম্বর (হি.স.): ভিয়েতনামের দক্ষিণ-মধ্য উপকূলে টাইফুন ও বন্যার তাণ্ডবে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে| টাইফুন ও বন্যার কবলে পড়ে এখনও পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে| নিখোঁজ অন্তত ২০ জন| তাই প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC) উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতারা ভিয়েতনামের দানাঙে আসার আগেই ভিয়েতনামে আছড়ে পড়ে টাইফুন দামরে|

গত শনিবার ভিয়েতনামে আছড়ে পড়ে টাইফুন দামরে| প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টির তাণ্ডবে অসংখ্য ঘর-বাড়ি ভেঙে পড়ে| সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খানহা হোয়া প্রদেশ| দানাঙ-এ ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্য কম নয়| মঙ্গলবার ভিয়েতনাম প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভিয়েতনামের দক্ষিণ-মধ্য উপকূলে টাইফুন ও বন্যার তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১| নিখোঁজ অন্তত ২০ জন| এমতাবস্থায় প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top