News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে মুঘলসরাই স্টেশনের নাম বদলে হল দীনদয়াল উপাধ্যায় স্টেশন
Image

উত্তরপ্রদেশে মুঘলসরাই স্টেশনের নাম বদলে হল দীনদয়াল উপাধ্যায় স্টেশন

লখনউ, ১৫ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী মুঘলসরাই রেল স্টেশনের নাম বদলে হল দীনদয়াল উপাধ্যায় স্টেশন। ক্ষমতায় আসার পরে গত অগাস্টে স্টেশনের নাম পরিবর্তন করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানান। অবশেষে সেই প্রস্তাবে সিলমোহর দিল রেলমন্ত্রক।
রাজ্যের ঐতিহ্যবাহী এবং বৃহৎ রেল স্টেশন মুঘলসরাই। এই স্টেশনের কাছেই রহস্যজনকভাবে ১৯৬৮ সালে জনসংঘ নেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু হয়।
উল্লেখ্য গত অগাস্টে রাজ্যসভায় স্টেশনের নাম পরিবর্তনে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় রাজ্যে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি । রাজ্যসভায় দলের সাংসদদের হইহট্টগোলের জেরে ১০ মিনিটের জন্য স্থগিত করে দেওয়া সভা। এমনকি বিএসপিও এর বিরোধিতা করে।
সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল বলেন, “নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার আগে বিষয়টি নিয়ে বিতর্ক হওয়া উচিত।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top