News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে বাজ পড়ে নিহত ৩ গ্রামবাসী
Image

ছত্তিশগড়ে বাজ পড়ে নিহত ৩ গ্রামবাসী

কোরবা, ৮ অক্টোবর (হি.স.) : বাজ পড়ে নিহত তিন গ্রামবাসী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবা জেলার ডনগ্রী গ্রামে।রবিবার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে প্রবল বৃষ্টির মুখে পড়ে একদল গ্রামবাসী। বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি নির্মিয়মান গ্রিন হাউসের তলায় আশ্রয় নেন গ্রামবাসীরা। সেইসময় বাজ পড়ে মৃত্যু হয় তিন গ্রামবাসী। আহত বেশ কয়েকজন। স্থানীয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আহতদের প্রত্যেকেই স্থানীয় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতেদের পরিচয়ও পুলিশের তরফ থেকে জানা গিয়েছে নিহতেরা হলেন চন্দ্রপাল সিং কানওয়ার, বুদুওয়ার সিং কানওয়ার এবং সুমিত্রা বাই। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top