News Flash

  • Home
  • Uncategorized
  • বাইজলবাড়িতে উন্মত্ত যুবকদের হাতে আক্রান্ত চালক ও সহ-চালক, প্রতিবাদে রাধানগরে পথ অবরোধ
Image

বাইজলবাড়িতে উন্মত্ত যুবকদের হাতে আক্রান্ত চালক ও সহ-চালক, প্রতিবাদে রাধানগরে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ দূর্ঘটনার জন্য দায়ী ঘাতক গাড়িকে ধরতে না পেরে কয়েকজন উন্মত্ত যুবক আগরতলা-খোয়াই রুটে

বৃহস্পতিবার রাধানগরে যান চালকদের বিক্ষোভ৷ নিজস্ব ছবি৷

বাইজলবাড়িতে একটি বাসের চালক এবং সহ-চালককে মারধর করেছে৷ এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে রাধানগর স্ট্যান্ডের সামনে রাস্তায় অবরোধ করেন যান চালকরা৷ এই ঘটনায় দুপুর পর্যন্ত এই রাস্তা দিয়ে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ যান চালকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে পুলিশ এবং সিন্ডিকেটের নেতাদেরও৷ দোষীদের গ্রেপ্তার এবং পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে এদিন রাধানগর মোটর স্টেন্ডের যান চালকরা বিক্ষোভ প্রদর্শন করেন৷ অবশেষে দুপুর নাগাদ চালক এবং সহ-চালককে মারধরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করবে প্রশাসন, এই আশ্বাস পেয়ে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন৷
জানা গেছে, বুধবার আগরতলা-খোয়াই রুটে বাইজলবাড়িতে একটি বাইক ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে বাইক চালক আহত হন৷ দূর্ঘটনার পর গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়৷ এই ঘটনায় ঐ এলাকার কিছু যুবক বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন৷ তখনই আগরতলা থেকে কমলপুরের উদ্দেশ্যে একটি বাস ঐ রাস্তা দিয়ে যাচ্ছিল৷ উত্তেজিত যুবকরা বাসটিকে থামিয়ে বাসের চালক এবং সহ-চালককে মারধর করেন৷ তাতে দুজনই গুরুতর আহত হন৷ বাসটিতে ভাঙচুরও চালানো হয়েছে৷ উত্তেজিত যুবকদের মারমুখি ভূমিকায় যাত্রীরাও ভিত সন্ত্রস্থ হয়ে পড়েন৷ ঘটনার পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়৷ কিন্তু, ততক্ষনে ঐ যুবকরা সেখান থেকে পালিয়ে যান৷ আক্রান্ত চালক এবং সহ-চালককে উদ্ধার করে জি বি হাসপাতালে পাঠায় পুলিশ৷ অভিযোগ, উন্মত্ত যুবকরা যখন তান্ডব চালাচ্ছিল তখন ঘটনাস্থলে টিএসআর জওয়ানরা উপস্থিত ছিলেন৷ কিন্তু, তারা এগিয়ে আসেননি৷
এই ঘটনার খবর আগরতলা রাধানগর মোটর স্ট্যান্ডে পৌছাতেই ক্ষোভে ফেটে পড়েন যান চালকরা৷ এরই জেরে আজ সকালে রাধানগর মোটর স্ট্যান্ড থেকে খোয়াই রুটে সমস্ত গাড়ি বন্ধ রাখা হয়৷ শুধু তাই নয়, ক্ষুব্ধ যান চালকরা সকালেই রাস্তা অবরোধ করেন৷ ফলে, এদিন এই রাস্তা দিয়ে অফিসযাত্রী, সুকলের ছাত্রছাত্রী এবং অন্যান্যদের ভিষণ সমস্যার মুখে পড়তে হয়৷
খবর পেয়ে পুলিশ অবরোধস্থলে পৌছায়৷ কিন্তু, অবরোধ তুলতে ব্যর্থ হয়৷ অবশেষে সিন্ডিকেটের নেতারাও অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান৷ তাতে, অবরোধকারীরা আরও ক্ষুব্ধ হন৷ অবরোধকারীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে পুলিশ এবং সিন্ডিকেটের নেতাদেরও৷
অবরোধকারীদের দাবি, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আগরতলা-খোয়াই রুটে পর্যাপ্ত নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে৷ অবশেষে প্রশাসনের তরফে তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে এই প্রতিশ্রুতি পাওয়ার পর দুপুর নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেন যান চালকরা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top