News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতেরদ্বারস্থ ওটি অ্যাসিস্ট্যান্ট পদে বঞ্চিত প্রার্থীরা
Image

রাজ্য সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতেরদ্বারস্থ ওটি অ্যাসিস্ট্যান্ট পদে বঞ্চিত প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট৷৷ ওটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ নিয়ে ত্রিপুরার স্বাস্থ্য দফতরের  অনিয়মের অভিযোগ প্রকাশ্যে চলে এসেছে৷ দফতরের ভূমিকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে বঞ্চিত প্রার্থীদের মধ্যে৷ রাজ্য স্বাস্থ্য দফতরের অনিয়ম নিয়ে বঞ্চিতরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে৷ আদালতের দ্বারস্থ দের বক্তব্য, ২০১৬ সালের ২৭ মে ওটি অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য কিছু পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল৷ সে অনুযায়ী ২০১৬ সালের আগস্ট মাসে ইন্টারভিউ গ্রহণ করা হয়েছিল৷ ২০১৭ সালের মে মাসে নির্ধারিত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়৷ তাতে দেখা যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর গত বছরের ন্যায় একই ভুল পথে হেটে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে৷ ডিগ্রিধারীদের বঞ্চিত রেখে অনভিজ্ঞদের চাকরিতে নেওয়া হয়েছে৷ তাও মাধ্যমিক পাশদের৷ সেখানে নিয়ন রয়েছে এই পদে ট্যাকনিক্যাল পদে উত্তীর্ণদের নেওয়া৷ অথচ প্রতিবছর টিপস থেকে ডিগ্রি নিয়ে রাজ্যের ছাত্র ছাত্রী বেরিয়ে আসছে৷ সেই জায়গায় নূন্যতম মাধ্যমিক পাশদের ওটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োজ্জগ করে চলছে৷ এব্যাপারে বঞ্চিত প্রার্থীরা জানা তারা স্বাস্থ্য অধিকর্তার সাথে দেখা করতে গেলে কোন সদুত্তর পায়নি৷ ফলে তারা বাধ্য হয়েই উচচ আদালতের দ্বারস্থ হয়েছেন

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top