News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শুকিয়ে যাওয়া মমতার ঘাসফুল পুণরুজ্জীবিত করতে এলেন সব্যসাচী
Image

রাজ্যে শুকিয়ে যাওয়া মমতার ঘাসফুল পুণরুজ্জীবিত করতে এলেন সব্যসাচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগষ্ট৷৷ ত্রিপুরায় শুকিয়ে যাওয়া দিদির জোড়া ঘাসফুল পুণরুজ্জীবিত করতে এবারে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ ছয়জন বিধায়ক বহিস্কার হওয়ার পর নতুন দায়িত্ব গ্রহণ করে শনিবার রাজ্য সফরে আসেন পর্যবেক্ষক সব্যসাচী দত্ত৷ সাংগঠনিক দূর্বলতী তৈরী হলেও বিধানসভা ভোটের মুখে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়৷ ৩৪ বছর পর কলকাতায় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর হাত ধরে সরকার বদল হয়েছে৷ রাজ্যের চলমান রাজনৈতিক অস্থিরতায় দলবদল করলেও নেতারা ‘মা-মাটি-মানুষ’কে ভরসা করেন বলে দাবি করেছেন সব্যসাচী দত্ত৷ জয়নগরে প্রদেশ তৃণমূলের কার্য্যালয়ে দুলাল দাস, বিপ্লব কর, পান্না দেব’দের নিয়ে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখী হয়ে বামেদের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি৷ বামফ্রন্টের শাসনে গণতন্ত্র বিপন্ন৷ ত্রিপুরায় দলত্যাগী নেতাদের প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি৷ ছয় শতাংশ ভোটে জাতীয় দলের স্বীকৃতি পাওয়া তৃণমূল কংগ্রেস হাইকমান্ড ত্রিপুরা নিয়ে যথেষ্ট সিরিয়াস বলেও জানিয়েছেন সব্যসাচী দত্ত৷ বামেদের বিরুদ্ধে সাংগঠনিক দূর্বলতা, কর্মী স্বল্পতা জিইয়ে রেখেই মূল প্রতিপক্ষের দাবি করেছেন তিনি৷ জোড়া ঘাসফুল ছেড়ে সমস্ত প্রথম সারির নেতারা পদ্মবনে মিশে গিয়েছেন৷ পশ্চিমবাংলার দিদির শাসনকালের জয়গান গেয়ে কর্মীদের অক্সিজেন দেওয়ার চেষ্ঠা কতটা সফল হবে? জনগণের বিশ্বাস অর্জন করতে পারবে কি সব্যসাচী দত্তরা? হাজারো প্রশ্ণের ঝড় বইছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top