News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ
Image

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় ২৫টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

বুধবার কর্মসূচির প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে রাজ্য সরকার এবং বিজেপির উদ্যোগে একাধিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এবারের কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবছরই প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষভাবে পালন করা হয়। দল এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। এবছরও সেই অনুযায়ী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হবে।

এই কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার মতো উদ্যোগ থাকবে। পাশাপাশি সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে যায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করা এবং তাঁদের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগেও ‘প্রতি ঘরে সুশাসন’ প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি পালন করা হয়েছে। এবারের ‘সেবা পক্ষ’-এর মাধ্যমেও সরকারি প্রকল্প ও পরিষেবাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হবে।
তিনি স্পষ্ট করে দেন, এই কর্মসূচি শুধুমাত্র সরকারি আধিকারিক বা দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। সাধারণ মানুষকেও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি প্রকল্প সম্পর্কে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, মাসব্যাপী কর্মসূচির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করতে ইতিমধ্যেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজ্য সরকার ও বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা হবে এবং কীভাবে সর্বস্তরের মানুষকে এর সঙ্গে যুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা হয়।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত এই মাসব্যাপী কর্মসূচির মূল উদ্দেশ্য শুধুমাত্র জন্মদিন উদযাপন নয়; বরং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে সংযোগ স্থাপন এবং সরকারি প্রকল্পের সুফল তাঁদের কাছে পৌঁছে দেওয়া।

Releated Posts

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, এডিসির আটকে থাকা বিলগুলি দ্রুত কার্যকরের দাবি প্রদ্যোত কিশোরের

আগরতলা, ২৬ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

Leave a Reply

Scroll to Top