News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল
Image

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি শিক্ষা বাঁচাও, ক্যাম্পাসে গণতন্ত্র চাই’ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরএসএস-বিজেপির আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসএফআই , ডিএসইউ এবং টিএসইউ-এর কর্মী-সমর্থকরা মিছিলে অংশ নেন। মিছিল থেকে শিক্ষাঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপ, হিংসা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভকারীদের বক্তব্য, ২০১৪ সালের পর থেকে দেশে শিক্ষাব্যবস্থার ওপর ধারাবাহিকভাবে আক্রমণ চলছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ও ছাত্রদের অধিকার সংকুচিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাকে সেই বৃহত্তর পরিস্থিতিরই অংশ হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।

বক্তব্য রাখতে গিয়ে এসএফআই নেতৃত্বের এক প্রতিনিধি অভিযোগ করেন, বিজেপি ও আরএসএসের সঙ্গে যুক্ত সংগঠনগুলি শিক্ষাঙ্গনে হিন্দুত্ববাদী রাজনীতি ও মতাদর্শ প্রচারের চেষ্টা করছে। তাঁদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, আগরতলা থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা—বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ও শিক্ষার পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলন গড়ে উঠছে। ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে শিক্ষার ওপর যেকোনও ধরনের আক্রমণ ও শিক্ষাঙ্গনে হিংসার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান তাঁরা।

ত্রিপুরাতেও শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবি জানিয়ে এসএফআই – টিএসইউ নেতৃত্বের বক্তব্য, ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিজেপি, আরএসএস এবং এবিভিপি -র বিরুদ্ধে শিক্ষাবিরোধী রাজনীতির অভিযোগ তুলে ছাত্রসমাজকে বৃহত্তর আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয় এদিনের কর্মসূচি থেকে।

Releated Posts

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

৯ দফা দাবি পূরণে রাজ্যপালের হস্তক্ষেপ চাইল আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলি

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিনের বিভিন্ন দাবি পূরণের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হল আত্মসমর্পণকারী বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। বুধবার এনএলএফটি, এটিটিএফ, বিএনসিটি,…

ByByReshmi Debnath Aug 20, 2026

Leave a Reply

Scroll to Top