News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৯ দফা দাবি পূরণে রাজ্যপালের হস্তক্ষেপ চাইল আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলি
Image

৯ দফা দাবি পূরণে রাজ্যপালের হস্তক্ষেপ চাইল আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীগুলি

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিনের বিভিন্ন দাবি পূরণের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হল আত্মসমর্পণকারী বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। বুধবার এনএলএফটি, এটিটিএফ, বিএনসিটি, টিটিওয়াইএফ এবং এটিবিএফ-এর আত্মসমর্পণকারী সদস্যরা ৯ দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন।

আত্মসমর্পণকারী জঙ্গি এবং জেএআরসি-র কনভেনর জীবন জয় রিয়াং জানান, দীর্ঘদিন ধরে তাঁদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেই দাবিগুলি কার্যকর করা হচ্ছে না। এর ফলে আত্মসমর্পণকারী সদস্যরা বর্তমানে পরিবার-পরিজন নিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তাঁদের দাবি, আত্মসমর্পণের পর পুনর্বাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলি দ্রুত বাস্তবায়ন করতে হবে। বারবার আশ্বাস দেওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে আত্মসমর্পণকারীদের মধ্যে।

এদিন রাজ্যপালের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান তাঁরা। পাশাপাশি, তাঁদের ৯ দফা দাবি দ্রুত পূরণের জন্য রাজ্যপালের হস্তক্ষেপও দাবি করা হয়।
জীবন জয় রিয়াং হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে দাবিগুলি পূরণ না হলে আত্মসমর্পণকারীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। প্রয়োজনে রাস্তা অবরোধসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top