News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতাল চুরির ঘটনায় আরও এক অভিযুক্ত আটক, উদ্ধার পাঁচটি মোবাইল
Image

জিবি হাসপাতাল চুরির ঘটনায় আরও এক অভিযুক্ত আটক, উদ্ধার পাঁচটি মোবাইল

আগরতলা, ২০ আগস্ট: জিবি হাসপাতালের মেডিসিন বিভাগে চুরির ঘটনায় আরও এক অভিযুক্তকে আটক করল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। গত ১৭ আগস্ট হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে মোবাইল ফোন, ঘড়ি ও ল্যাপটপ চুরির ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যেই এক অভিযুক্তকে চুরি যাওয়া সামগ্রীসহ আটক করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তার এক সহযোগীর নাম জানতে পারে তদন্তকারী দল।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই সহযোগীকে পোলো টাওয়ার হোটেল সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে আরও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির বাড়ি কাঞ্চনপুর এলাকায় বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে স্বীকার করেছে বলে অভিযোগ, জিবি মেডিকেল কলেজের হোস্টেল থেকেও এক মেডিকেল ছাত্রীর মোবাইল ফোন চুরির ঘটনায় সে জড়িত ছিল। এছাড়াও উদ্ধার হওয়া অন্যান্য মোবাইল ফোন বিভিন্ন স্থান থেকে চুরি করা হয়েছে বলেও সে পুলিশের কাছে জানিয়েছে বলে দাবি তদন্তকারীদের।
ঘটনায় তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। আরও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। পরে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top