News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, চড়িলামে প্লাবিত কৃষিজমি; ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষিরা
Image

রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, চড়িলামে প্লাবিত কৃষিজমি; ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টিতে চড়িলাম এলাকায় রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। নদীর জল ঢুকে পড়ায় সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকরা।
সোমবার ভোররাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণের জেরে নদীর জল দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে উত্তর চড়িলামের রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার একাধিক কৃষিজমি জলের তলায় চলে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সবজি চাষিরা।
স্থানীয় এক মহিলা কৃষক জানান, নদীর জল বেড়ে যাওয়ায় তাঁর চাষ করা সমস্ত সবজি ক্ষেত প্লাবিত হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। একই ধরনের সমস্যায় পড়েছেন এলাকার আরও বহু কৃষক।
কৃষকদের আশঙ্কা, দ্রুত জল না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। তাঁরা ক্ষয়ক্ষতির সরকারি সমীক্ষা করে উপযুক্ত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।
এদিকে, নদীর জলস্তর বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।

——–

Releated Posts

কৃষক আন্দোলনকে আরও শক্তিশালী করার ডাক, আগরতলায় ১ সেপ্টেম্বর প্রকাশ্য সমাবেশ

আগরতলা, ২৯ আগস্ট: আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর আগরতলা টাউন হলে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

গাড়ি সহ দুই কুখ্যাত চোর গ্রেপ্তার

আগরতলা, ২৯ আগস্ট: চুরি ও বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল আমতলী থানার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

শহিদদের স্মরণে রক্তদান, যুব সমাজকে মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জিতেন্দ্রের

আগরতলা, ২৯ আগস্ট: খাদ্য আন্দোলনের শহিদ দিলীপ, তরুণ অরবিন্দ এবং যুব নেতা রাজ্যেশ্বর ও সুমিত্রা সিনহার শহিদান দিবস…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে উজান পাথালিয়া ঘাটের বাসিন্দারা

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, বর্ষায় সেই গর্তে জমে…

ByByTaniya Chakraborty Aug 29, 2026
Scroll to Top