ছেলের বাইক থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ২২ মার্চ: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক অঙ্গনওয়াড়ি কর্মীর। মতিনগর এলাকার ছেলের বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সকাল প্রায় ৮টা নাগাদ ছেলের বাইকে চড়ে অঙ্গনওয়াড়ি সেন্টারে যাচ্ছিলেন অনিতা ঘোষ। ফুলতলী বাজার এলাকায় হঠাৎই বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। তবে শেষরক্ষা হয়নি—চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাড়ি পাণ্ডবপুর এলাকায়। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply