News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহিলা সাংসদ পাঠিয়ে আসন দখল করে প্রধানমন্ত্রী হওয়া যায় না: লোকসভা কাণ্ডে কংগ্রেসকে আক্রমণ মোদির
Image

মহিলা সাংসদ পাঠিয়ে আসন দখল করে প্রধানমন্ত্রী হওয়া যায় না: লোকসভা কাণ্ডে কংগ্রেসকে আক্রমণ মোদির

মীরাট, ২২ ফেব্রুয়ারি (আইএএনএস): বাজেট অধিবেশনে লোকসভায় হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মীরাটের জনসভায় তিনি বলেন, “প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চাইলে মানুষের মন জিততে হবে। মহিলা সাংসদদের পাঠিয়ে আসন দখল করে প্রধানমন্ত্রী হওয়া যায় না।”

প্রধানমন্ত্রী ৪ ফেব্রুয়ারির সেই ঘটনার প্রসঙ্গ তোলেন, যখন রাষ্ট্রপতির ভাষণের উপর ‘মোশন অব থ্যাঙ্কস’-এর জবাব দিতে ওঠার আগে কংগ্রেসের মহিলা সাংসদরা তাঁর আসন ঘিরে ধরেন বলে অভিযোগ।

তিনি বলেন, “সংসদে কংগ্রেস নিজে কথা বলতে পারে না, অন্য দলগুলিকেও বলতে দেয় না। সংসদ চলতে দেয় না। এর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে কংগ্রেসের শরিক দলগুলির।”

কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “এই অসহায়তা কেন? এতটা তলানিতে নেমে গিয়েছেন? কংগ্রেস এখন দেশের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে।”

এছাড়াও ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ যুব কংগ্রেসের ‘শার্টলেস’ প্রতিবাদ নিয়েও কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। সম্প্রতি নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক সম্মেলনে ভারতীয় যুব কংগ্রেস-এর সদস্যরা বিক্ষোভ দেখান।

মোদির বক্তব্য, “দেশ যখন বিকশিত ভারতের লক্ষ্যে এগোচ্ছে, তখন কিছু দল দেশের অগ্রগতি সহ্য করতে পারছে না। এআই সামিট ছিল দেশের অনুষ্ঠান। কিন্তু কংগ্রেস তা নোংরা রাজনীতির মঞ্চে পরিণত করেছে।”

তিনি আরও বলেন, “দেশ জানে আপনারা আগেই রাজনৈতিকভাবে নগ্ন। তাহলে পোশাক খুলে আসার প্রয়োজন কী ছিল? এতে বোঝা যায়, দেশের প্রাচীনতম দলটি ভাবাদর্শগতভাবে দেউলিয়া হয়ে পড়েছে।”

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস দেশের বদনাম করছে। “গ্রামে বিয়ে হলে সবাই মিলে চেষ্টা করে যাতে অতিথিরা গ্রামের ভালো ছবি নিয়ে যান। কিন্তু কংগ্রেস নিজের দেশকেই বদনাম করতে ব্যস্ত,” বলেন তিনি।

মোদির আরও দাবি, এআই সামিট কোনও বিজেপির অনুষ্ঠান ছিল না, বরং দেশের সম্মিলিত পরিশ্রমের ফল। তিনি কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে যুব সংগঠনের প্রতিবাদকে সমর্থন করার অভিযোগও তোলেন।

সংবাদমাধ্যমের উদ্দেশেও তিনি বলেন, “বারবার ‘বিরোধী’ শব্দ ব্যবহার করে কংগ্রেসকে আড়াল করবেন না। অন্য বিরোধী দলগুলি বুঝেছে, ভুল করে কংগ্রেস, কিন্তু ভোগে অন্যরা।”

তৃণমূল কংগ্রেস, ডিএমকে, বিএসপি বা ফারুক আবদুল্লার দলের কেউ এই ঘটনায় জড়িত ছিল না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দিল্লির ঘটনার সমালোচনা করায় ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Releated Posts

মার্কিন শুল্ক প্রস্তাবের তীব্র বিরোধিতা ভারতের, ‘আইনি ও বাস্তবভিত্তিক ভিত্তির অভাব’, দাবি নয়াদিল্লির

ওয়াশিংটন, ৮ জুলাই (আইএএনএস) : ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন প্রস্তাবের তীব্র বিরোধিতা করল…

ByBySandeep Biswas Jul 8, 2026

বিক্ষোভ মিছিলে উত্তেজনা, মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস) : বারুইপুরে এক নাবালিকার ধর্ষণ ও হত্যার অভিযোগের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল চলাকালীন…

ByBySandeep Biswas Jul 8, 2026

সংগঠন মজবুত করতে কংগ্রেসের বড় রদবদল, নতুন সাধারণ সম্পাদক ও রাজ্য পর্যবেক্ষক নিয়োগ

নয়াদিল্লি, ৮ জুলাই(আইএএনএস) : সংগঠনকে আরও শক্তিশালী করতে বড় সাংগঠনিক রদবদলের ঘোষণা করল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)।…

ByBySandeep Biswas Jul 8, 2026

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে পরিদর্শনে নীতিন গড়করি, বাড়তি টহল ও কড়া পার্কিং নিয়ন্ত্রণের নির্দেশ

জয়পুর, ৮ জুলাই (আইএএনএস): দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার রাজস্থানে পৌঁছান কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয়…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top