News Flash

  • Home
  • দিনের খবর
  • শার্টলেস প্রতিবাদে কংগ্রেসকে কড়া আক্রমণ মোদির, সমালোচনায় মুখ খোলায় ইন্ডিয়া জোট সঙ্গীদের ধন্যবাদ
Image

শার্টলেস প্রতিবাদে কংগ্রেসকে কড়া আক্রমণ মোদির, সমালোচনায় মুখ খোলায় ইন্ডিয়া জোট সঙ্গীদের ধন্যবাদ

মীরাট, ২২ ফেব্রুয়ারি (আইএএনএস): ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ যুব কংগ্রেসের ‘শার্টলেস’ প্রতিবাদ ঘিরে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মীরাটের জনসভা থেকে তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে দেশের প্রাচীনতম দলটি “ভাবাদর্শগতভাবে দেউলিয়া” হয়ে পড়েছে।

সম্প্রতি নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত উচ্চপর্যায়ের ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট’-এ ভারতীয় যুব কংগ্রেস-এর সদস্যরা বিক্ষোভ দেখান। অভিযোগ, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও কথিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে তারা স্লোগান তোলেন।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশ বিকশিত ভারতের লক্ষ্যে এগোচ্ছে। কিন্তু কিছু রাজনৈতিক দল দেশের অগ্রগতি সহ্য করতে পারছে না। কয়েক দিন আগে ভারত বিশ্বের বৃহত্তম এআই সম্মেলনের আয়োজন করেছে। কোনও উন্নয়নশীল দেশে এমন ঐতিহাসিক অনুষ্ঠান আগে হয়নি। আপনারা কি গর্বিত হননি?”

তিনি অভিযোগ করেন, “সারা দেশ যখন গর্বে ভরপুর, তখন কংগ্রেস একটি আন্তর্জাতিক অনুষ্ঠানকে নোংরা ও নগ্ন রাজনীতির মঞ্চে পরিণত করেছে। বিদেশি অতিথিদের সামনে কংগ্রেস নেতারা পোশাকহীন অবস্থায় পৌঁছেছিলেন।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “দেশ জানে আপনারা আগেই রাজনৈতিকভাবে নগ্ন, তাহলে পোশাক খুলে আসার প্রয়োজন কী ছিল?” তাঁর দাবি, কংগ্রেস দেশের বদনাম করার রাজনীতিতে মত্ত।

অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওরা মোদিকে ঘৃণা করে, আমার বিরুদ্ধে কবর খোঁড়ার কথা বলে, আমার মাকেও অপমান করতে ছাড়ে না। বিজেপি ও এনডিএর বিরোধিতা করুন, আমরা মেনে নেব। কিন্তু এআই সামিট কোনও দলের অনুষ্ঠান ছিল না, এটি ছিল দেশের অনুষ্ঠান।”

কংগ্রেস নেতৃত্ব যুব সংগঠনের এই প্রতিবাদের প্রশংসা করেছে বলেও অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “যারা দেশকে লজ্জায় ফেলেছে, তাদের সমালোচনা না করে প্রশংসা করা দুর্ভাগ্যজনক।”

একই সঙ্গে তিনি কংগ্রেসের শরিক দলগুলিকে ধন্যবাদ জানান। “একটি বিষয় আমাকে সন্তুষ্ট করেছে—ইন্ডিয়া জোটের সব সঙ্গী দল দিল্লির ঘটনার জন্য কংগ্রেসের সমালোচনা করার সাহস দেখিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই,” বলেন প্রধানমন্ত্রী।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top