News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম জেলা ভোক্তা আদালতের সভাপতি গৌতম সরকার অপসারিত
Image

পশ্চিম জেলা ভোক্তা আদালতের সভাপতি গৌতম সরকার অপসারিত

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: অসদাচরণ ও পদমর্যাদার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় পশ্চিম ত্রিপুরা জেলা ভোক্তা আদালতের সভাপতির পদ থেকে অপসারিত হলেন গৌতম সরকার। রাজ্য সরকারের নির্দেশে তাঁকে তাৎক্ষণিকভাবে পদচ্যুত করা হয়েছে।

আজ রাজ্য সরকারের অতিরিক্ত সচিব সুমিত লোধ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা ভোক্তা আদালতের একাধিক আইনজীবী ও কর্মচারীর লিখিত অভিযোগের ভিত্তিতে গৌতম সরকারের বিরুদ্ধে প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখে সরকার। এরপর ভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী গঠিত নিয়ম, ২০২০-এর ৯ নম্বর ধারার অধীনে রাজ্য ভোক্তা বিবাদ নিষ্পত্তি কমিশনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালিত হয়। তদন্ত শেষে রাজ্য কমিশন প্রতিটি অভিযোগের পৃথক বিশ্লেষণ ও যুক্তিসহ তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেয়।

রাজ্য সরকার তদন্ত রিপোর্ট, অভিযুক্তের লিখিত জবাব এবং সংশ্লিষ্ট সমস্ত নথি পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, গৌতম সরকারের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সম্পূর্ণভাবে প্রমাণিত।
এরপর ভোক্তা সুরক্ষা সংক্রান্ত নিয়ম, ২০২০-এর ৮ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সরকার তাঁকে পশ্চিম ত্রিপুরা জেলা ভোক্তা বিবাদ নিষ্পত্তি কমিশন-এর সভাপতির পদ থেকে তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ জারি করে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top