News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ২০৩০ সালের মধ্যে অর্থনীতির দিক দিয়ে তৃতীয় স্থানে চলে আসবে ভারত: মুখ্যমন্ত্রী
Image

আগামী ২০৩০ সালের মধ্যে অর্থনীতির দিক দিয়ে তৃতীয় স্থানে চলে আসবে ভারত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: আগামী ২০৩০ সালের মধ্যে অর্থনীতির দিক দিয়ে তৃতীয় স্থানে চলে আসবে ভারত। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যুব ও ছাত্রছাত্রীরা অন্যতম ভরসা। স্থানীয় ভাষা সহ সংখ্যালঘু ভাষা উন্নয়নের জন্যও কাজ করছে সরকার। সেই সঙ্গে ককবরক ভাষার উন্নয়নের জন্য নিজস্ব স্ক্রিপ্ট তৈরি করার প্রচেষ্টা করতে হবে।

আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এভিবিপি) জনজাতি ছাত্রছাত্রী সম্মেলনে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ এখানে আসার পর ছাত্রছাত্রীদের ভারী মাত্রায় উপস্থিতি দেখে মনে হচ্ছে যে নিশ্চিতভাবে আগামীতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। ১৮ থেকে ৩৫ বছরের যুবরা আমাদের আগামীর ভবিষ্যত। জনসংখ্যার এই ৬৫% এর উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে শক্তিশালী করার চিন্তাভাবনা করছেন। দেশের সুরক্ষা, আর্থ সামাজিক উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন সহ সব বিষয়ে এই ১৮ থেকে ৩৫ বছরের যুবদের কথা ভেবে স্বপ্ন দেখছেন তিনি। তাই প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস এর কথা। এরই একটা ঝলক আজ এখানে দেখতে পাচ্ছি আমি।

আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত কলেজগুলিতে এই ছাত্র সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি আরো শক্তিশালী হওয়া প্রয়োজন। ৭০ এর দশকে কমিউনিস্ট জমানায় স্কুল কলেজগুলিতে কখন যে বোমা পড়বে সেটা কেউ বলতে পারে না। ছাত্রছাত্রীদের বলা হতো স্কুল কলেজ ছেড়ে দিয়ে লাল বিপ্লবে অংশ নিতে। এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস করে দেওয়া হয়েছে।

ডাঃ সাহা আরো বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর দেশে একটা সুস্থিতি অবস্থা এসেছে। অথচ এরআগে দেশের কি অবস্থা ছিল! প্রতি মাসের শেষ রবিবারে মন কি বাত কার্যক্রমে দেশের মানুষের কথা বলেন প্রধানমন্ত্রী। দেশ ও রাজ্যগুলিকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই দিশায় কাজ করছেন তিনি। ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষা সম্পর্কে চাপমুক্ত করতে পরীক্ষা পে চর্চা কার্যক্রম শুরু করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রত্যেককে আগে দেশকে ভালবাসতে হবে। শুধু পড়াশুনার মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের জন্য চিন্তাভাবনা করতে হবে। স্বচ্ছ ভারত অভিযান, রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। যেটা অন্য কোথাও পাওয়া যায় না। এখন এ.আই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) এর মাধ্যমে অনেক কিছু জানা যায়। এবারের বাজেটেও এ.আই এ ছাড় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলছেন যে এ.আই থেকে সাহায্য নিতে পারেন। কিন্তু পুরোপুরি এর উপর নির্ভর করা যাবে না। আগে অর্থনীতির দিক দিয়ে ভারতের স্থান ছিল ১১তে। সেই জায়গায় পঞ্চম হয়ে এখন চতুর্থ স্থানে রয়েছে দেশ। যা আগামী ২০৩০ সালের মধ্যে তৃতীয় স্থানে চলে আসবে। জ্ঞানের মাধ্যমেও আমাদের শক্তিশালী হতে হবে। আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ধরে রাখতে হবে।


সম্মেলনে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, এভিবিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমলেশ সিং, রাজ্য সভাপতি প্রফেসর ড. দেবরাজ পানিগ্রাহি, তীর্থরাম রিয়াং, সংগঠনের রাজ্য সম্পাদক রবিশঙ্কর হালদার, অর্জুন ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top