News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণ চেন্নাইয়ের যানজট কমাতে সেন্ট্রাল কৈলাশে এল-আকৃতির উড়ালপুল উদ্বোধন স্টালিনের
Image

দক্ষিণ চেন্নাইয়ের যানজট কমাতে সেন্ট্রাল কৈলাশে এল-আকৃতির উড়ালপুল উদ্বোধন স্টালিনের

চেন্নাই, ১৫ ফেব্রুয়ারি : দক্ষিণ চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ ট্রাফিক সংযোগস্থল সেন্ট্রাল কৈলাশে নতুন এল-আকৃতির উড়ালপুলের উদ্বোধন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন। রবিবার তিনি উড়ালপুলটি জনসাধারণের জন্য খুলে দেন এবং সরকারি গাড়িতে করে পরিদর্শনও করেন।
সর্দার পটেল রোড, যা শহরের অন্যতম ব্যস্ত প্রধান সড়ক, আদয়ারকে গিন্ডির সঙ্গে যুক্ত করে। একই সঙ্গে সেন্ট্রাল কৈলাশ মোড় থেকেই শুরু হয়েছে রাজীব গান্ধী রোড (ওল্ড মহাবলীপুরম রোড বা ওএমআর)। দীর্ঘদিন ধরেই এই সংযোগস্থলে চরম যানজট লেগে থাকত, বিশেষত অফিস টাইমে। আইআইটি মাদ্রাজ, আদয়ার ক্যান্সার ইনস্টিটিউট এবং ওএমআর-সংলগ্ন আইটি করিডোরমুখী গাড়ির চাপের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত।
৬০.৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬৫২ মিটার দীর্ঘ এই এল-আকৃতির উড়ালপুলটি দু’টি লেনবিশিষ্ট এবং একমুখী যান চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। এর ফলে আদয়ার থেকে গিন্ডি এবং রাজীব গান্ধী রোড থেকে গিন্ডিমুখী যানবাহন সেন্ট্রাল কৈলাশের ট্রাফিক সিগন্যাল এড়িয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
উড়ালপুলটির বিশেষ এল-আকৃতির নকশা সর্দার পটেল রোড ও রাজীব গান্ধী রোডের সংযোগস্থলে বাঁক নিয়ে তৈরি হয়েছে, যাতে উপরিভাগে যান চলাচল মসৃণ থাকে এবং নীচের স্তরে ক্রস ট্রাফিকে কোনও প্রভাব না পড়ে।
রাজ্য সরকারের দাবি, চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ ট্রাফিক করিডরগুলিতে যানজট কমাতে এবং নগর পরিকাঠামো উন্নয়নের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ওএমআর-সহ আশপাশে আইটি পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক কেন্দ্রের দ্রুত প্রসারের ফলে সেন্ট্রাল কৈলাশ এলাকায় যানবাহনের চাপ বহুগুণ বেড়েছে।
উড়ালপুল চালু হওয়ায় আইআইটি মাদ্রাজ ও আদয়ার ক্যান্সার ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের বড়সড় স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের আশা, এর ফলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং সামগ্রিক সড়ক নিরাপত্তাও উন্নত হবে।

Releated Posts

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জোধপুরে বেআইনি মাদক তৈরির কারখানা ভেঙে দিল পুলিশ, ৩ কোটি টাকার ড্রাগ উদ্ধার

জয়পুর, ৩ এপ্রিল(আইএএনএস): বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ। এজিটিএফ জোধপুরে একটি আবাসিক বাড়ির ছাদে চলা বেআইনি মাদক তৈরির…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top