News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর উপনির্বাচন ঘিরে জল্পনা, বিজেপিতে যোগ দিলেন ২০২৩-এর নির্দল প্রার্থী সৌরভ গোস্বামী
Image

ধর্মনগর উপনির্বাচন ঘিরে জল্পনা, বিজেপিতে যোগ দিলেন ২০২৩-এর নির্দল প্রার্থী সৌরভ গোস্বামী

ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি: আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন ২০২৩ বিধানসভা নির্বাচনের ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সৌরভ গোস্বামী। ধর্মনগর বিধানসভার উপ নির্বাচনে শাসকদলের টিকিটের আশাতেই এই যোগদান বলে গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ফলে উত্তর ত্রিপুরার ধর্মনগর ৫৬ নম্বর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। কে পেতে চলেছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে টিকিট— তা নিয়ে শহরজুড়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রথমে বিজেপির টিকিট প্রত্যাশা করেও তা না পেয়ে সৌরভ গোস্বামী কংগ্রেসে যোগদানের চিন্তা করেন। সেখানেও প্রার্থী হওয়ার সুযোগ না মেলায় শেষ পর্যন্ত তিনি নির্দল প্রার্থী হিসেবে ধর্মনগর ৫৬ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৬৫৮ ভোট লাভ করেন।

পরবর্তীতে কিছুদিন রাজনৈতিকভাবে নীরব থাকার পর, বর্তমান বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শূন্য হওয়া আসনে উপনির্বাচন ঘোষণার প্রেক্ষিতে আবারও সক্রিয় হন সৌরভ গোস্বামী। বিধায়ক পদে টিকিটের প্রত্যাশায় তিনি আজ দুপুর প্রায় ১২টা নাগাদ উত্তর জেলা বিজেপির সদর কার্যালয় ‘অটল ভবন’-এ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।

এদিকে বিভিন্ন সামাজিক মাধ্যমে সিপিআই(এম) কর্মীদের কিছু পোস্ট ঘিরেও আলোচনা তৈরি হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, আগামী দিনে বিজেপির প্রার্থী হিসেবে সৌরভ গোস্বামীর নাম ঘোষণা হতে পারে। যদিও এ বিষয়ে দলীয়ভাবে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, ধর্মনগর ৫৬ কেন্দ্র থেকে বিজেপির টিকিটের আশায় দলের একাধিক কর্মী ও নেতা অপেক্ষায় রয়েছেন। প্রাক্তন সরকারি কর্মচারী থেকে শুরু করে বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে সূত্রে খবর। কিছু কর্মী আবার বিভিন্ন প্রভাবশালী মন্ত্রী, নেতা ও বিধায়কের নাম উল্লেখ করে নিজেদের সম্ভাবনার কথাও তুলে ধরছেন, কান পাতলে শোনা যাচ্ছে শহরের বিভিন্ন এলাকায়।
সব মিলিয়ে উপনির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগর রাজনৈতিক মহলে তৎপরতা ও জল্পনা তুঙ্গে। শেষ পর্যন্ত দলের আস্থা কার উপর পড়ে, তা সময়ই বলবে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top