News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিজিটাল ত্রুটিতে জীবিত বৃদ্ধাকে মৃত ঘোষণা, রেশন ও বৃদ্ধভাতা বন্ধ
Image

ডিজিটাল ত্রুটিতে জীবিত বৃদ্ধাকে মৃত ঘোষণা, রেশন ও বৃদ্ধভাতা বন্ধ

আগরতলা, ১১ ফেব্রুয়ারি: ডিজিটাল ত্রুটির জেরে কৈলাসহর পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৯০ বছর বয়সি ছায়া রাণী গোস্বামী সরকারি নথিতে মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে তাঁর পরিবার। জীবিত থাকা সত্ত্বেও ২০২৫ সালের মার্চ মাস থেকে রেশন ও বৃদ্ধভাতা দুটি সরকারি সুবিধা থেকেই বঞ্চিত তিনি।

ছায়া দেবীর ছেলে প্লাবন গোস্বামী জানান, দীর্ঘদিন আগেই তাঁর মায়ের নাম রেশন কার্ড ও ডিজিটাল তালিকা থেকে বাদ পড়ে যায়। বিষয়টি নিয়ে একাধিকবার রেশন দোকান ও ফুড অফিসে যোগাযোগ করা হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে গত ৯ ফেব্রুয়ারি। অসুস্থ মাকে অ্যাম্বুলেন্সে করে কৈলাসহর মহকুমা শাসকের দপ্তরের আধার সেকশনে নিয়ে গেলে কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল সিস্টেমে ছায়া রাণী গোস্বামীকে মৃত হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এই তথ্য শুনে পরিবার হতবাক হয়ে পড়ে।

ঘটনাটি জানতে পেরে স্বয়ং মহকুমা শাসক বিপুল দাসও বিস্ময় প্রকাশ করেন। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের আশ্বাস দিয়েছেন এবং দ্রুত নথিগত সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

ডিজিটাল ব্যবস্থার এই ধরনের ত্রুটি সাধারণ মানুষের জীবনে কীভাবে চরম ভোগান্তি ডেকে আনছে, ছায়া রাণী গোস্বামীর ঘটনা তারই একটি স্পষ্ট উদাহরণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

উদয়পুরে পুলিশের তৎপরতায় উদ্ধার ১০টি হারিয়ে যাওয়া মোবাইল, মালিকদের হাতে তুলে দিল রাধাকিশোরপুর থানার পুলিশ

উদয়পুর, ১৯ আগস্ট: উদয়পুর মহকুমায় পরপর মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১০টি মোবাইল ফোন উদ্ধার…

ByByReshmi Debnath Aug 19, 2026

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top