News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপরা মথার বিরুদ্ধে বিজেপির স্লোগান, খুমুলুঙে মুখ্যমন্ত্রীর জনসভার পর প্রচারসজ্জা নষ্টের অভিযোগ
Image

তিপরা মথার বিরুদ্ধে বিজেপির স্লোগান, খুমুলুঙে মুখ্যমন্ত্রীর জনসভার পর প্রচারসজ্জা নষ্টের অভিযোগ

আগরতলা, ৯ ফেব্রুয়ারি:খুমলুঙে মুখ্যমন্ত্রীর জনসভা ও যোগদান কর্মসূচির পর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, জনসভা শেষ হওয়ার রাতে এডিসি সদর খুমলুঙ সহ বিভিন্ন এলাকায় দলের প্রচারসজ্জা ভাঙচুর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিপ্রা মথা দলের বিরুদ্ধে স্লোগান তোলে বিজেপি।

গতকাল এডিসি সদর দপ্তর খুমলুঙে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার উপস্থিতিতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। ওই সভার মাধ্যমে তিপ্রা মথা দল ছেড়ে ১১৩টি পরিবারের প্রায় ৪৮২ জন ভোটার বিজেপিতে যোগ দেন।

অভিযোগ, ওই যোগদান কর্মসূচির রাতেই এডিসি সদর খুমলুঙ ও সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা বিজেপির ব্যানার, ফেস্টুন ও অন্যান্য প্রচারসজ্জা নষ্ট করে দেয়। এই ঘটনায় শাসক দল বিজেপি সরাসরি শাসক শরিক তিপ্রা মথা দলের বিরুদ্ধে অভিযোগ তোলে।

ঘটনার প্রতিবাদে আজ খুমলুঙে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। পরে মিছিলটি রাধাপুর থানায় গিয়ে এসডিপিও জিরানিয়া সুধীর কুমারের কাছে একটি ডেপুটেশন জমা দেয়। ডেপুটেশনে ঘটনার সঙ্গে যুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মান্দাই মণ্ডল সভাপতি, টাকারজলা মণ্ডল সভাপতি সহ দলের একাধিক স্থানীয় নেতা ও কর্মীরা।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top