News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুরনিগমের ভূমিকা স্বৈরাচারী ও অগণতান্ত্রিক: পবিত্র কর
Image

পুরনিগমের ভূমিকা স্বৈরাচারী ও অগণতান্ত্রিক: পবিত্র কর

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: আগরতলা শহরে সম্প্রতি পুর নিগমের পক্ষ থেকে যেভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্রমেই অসন্তোষ বাড়ছে। এই অভিযানকে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানাল সংযুক্ত কিষান মোর্চা।

শনিবার সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংযুক্ত কিষান মোর্চার নেতা পবিত্র কর বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবিকা ও কর্মসংস্থানের কোনও নিশ্চয়তা নেই। বহু মানুষ যখন দু’বেলা খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন, তখন শহর ‘সুন্দরীকরণ’-এর নামে গরিব ও প্রান্তিক মানুষের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে।

পবিত্র করের অভিযোগ, যাঁদের উচ্ছেদ করা হচ্ছে, তাঁদের অনেকেই শাসক দলের ভোটার ছিলেন। অথচ যারা অর্থের বিনিময়ে রাস্তার ধারে ব্যবসা চালাচ্ছেন, তাঁরা নির্বিঘ্নেই রয়ে গেছেন। তাঁর দাবি, অর্থাৎ যাঁরা ক্ষমতাসীন দলের ‘পকেটে টাকা দিতে পারেন’, তাঁদের জন্য কোনও নিয়ম-কানুন কার্যকর হয় না।

তিনি আরও বলেন, মানুষের সহনশীলতারও একটি সীমা রয়েছে এবং সেই সীমা ক্রমাগত লঙ্ঘন করছে বিজেপি নেতৃত্বাধীন পুর নিগম। এই পরিস্থিতিকে ‘বিজেপির শেষের শুরু’ বলে উল্লেখ করে তিনি আগরতলা পুর নিগম নির্বাচনের দিকে ইঙ্গিত করেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে কৃষি ও দুগ্ধজাত পণ্য নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধেও সরব হয় সংযুক্ত কিষান মোর্চা। পবিত্র কর জানান, এই চুক্তি দেশীয় কৃষক ও দুগ্ধ উৎপাদকদের স্বার্থের পরিপন্থী। এই বাণিজ্য চুক্তির প্রতিবাদে আগামী ১১ ফেব্রুয়ারি আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় প্রতিবাদ মিছিল সংগঠিত করে ঘটনার তীব্র নিন্দা জানানো হবে বলে জানান তিনি।

Releated Posts

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top