News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশদ্রোহের অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেনের খোঁজে ফের বিশালগড়ে এনআইএ-র হানা
Image

দেশদ্রোহের অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেনের খোঁজে ফের বিশালগড়ে এনআইএ-র হানা

আগরতলা, ২৯ জানুয়ারি: দেশদ্রোহী কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগে বিশালগড়ের কড়ইমুড়া এলাকার বাসিন্দা মানিক মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে খুঁজতে ফের রাজ্যে সক্রিয় হলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। বুধবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশের সহযোগিতায় এনআইএ-র একটি বিশেষ দল বিশালগড়ের কড়ইমুড়া এলাকায় অভিযান চালায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গৌহাটি এনআইএ আদালত থেকে অভিযুক্ত আনোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরই এই অভিযান চালানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে এনআইএ তার নিজস্ব তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান শুরু করে।
অভিযানের সময় এনআইএ ও রাজ্য পুলিশের যৌথ দল কড়ইমুড়া এলাকার মানিক মিয়ার বাড়িতে তল্লাশি চালায়। তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও অভিযুক্ত আনোয়ার হোসেনের কোনো হদিস মেলেনি। ফলে অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য না মিললেও তদন্ত প্রক্রিয়া যে আরও জোরদার হবে, সে ইঙ্গিত মিলেছে।

এদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই তৎপরতায় নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ প্রশাসনও। নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। অভিযুক্ত আনোয়ার হোসেন কোথায় আত্মগোপন করে রয়েছে, তা জানতে তার পরিচিত মহল ও সম্ভাব্য আশ্রয়স্থলগুলিতেও নজরদারি চালানো হচ্ছে।

এদিকে আনোয়ার হোসেনের বাবা মানিক মিয়া জানান, দীর্ঘদিন ধরে তার ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সে কোথায় থাকে সে ব্যাপারে তিনি কিছুই জানেন না।

Releated Posts

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ…

ByByReshmi Debnath Oct 4, 2026

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top