News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে পালিত নেতাজির ১২৯তম জন্মদিন
Image

নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে পালিত নেতাজির ১২৯তম জন্মদিন

আগরতলা, ২৩ জানুয়ারি: স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মদিন উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবছরও রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালিত হয়।

এদিন সকাল থেকেই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সামনে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সুসজ্জিত শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিভিন্ন ঐতিহাসিক ও দেশাত্মবোধক থিমে সজ্জিত হয়ে তারা নেতাজির আদর্শ ও দেশপ্রেমের বার্তা তুলে ধরে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রাটি পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তারা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন, আদর্শ ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী বলেন, ২৩ জানুয়ারি শুধুমাত্র একটি দিন নয়, এটি একটি ঐতিহ্য। এই দিনটির জন্য সমগ্র আগরতলাবাসী অপেক্ষা করে থাকেন। সকাল থেকেই রাস্তার দু’পাশে সাধারণ মানুষ শোভাযাত্রা দেখার জন্য ভিড় জমান, যা বিদ্যালয়ের জন্য গৌরব ও আনন্দের বিষয়।

নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রা ও অনুষ্ঠান নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top